Tuesday , 10 August 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পরীমণির বিষয়ে অনেক তথ্য পেয়েছি: সিআইডি প্রধান

প্রতিবেদক
Probashbd News
August 10, 2021 11:13 am
পরীমণির বিষয়ে অনেক তথ্য পেয়েছি: সিআইডি প্রধান

মাদক মামলায় গ্রেপ্তার আলোচিত নায়িকা পরীমণির বিষয়ে অনেক তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সিআইডি প্রধান বলেন, আমরা অভিযুক্ত সবার বাসায় অভিযান চালিয়েছি। আমরা ৩টা জিপ, একটা বিএমডব্লিউ, একটা মাজদা এবং একটা ফেরারি গাড়ি জব্দ করেছি। মোবাইল জব্দ করেছি৷ আমরা চেষ্টা করবো নির্দিষ্ট সময়সীমার মধ্যে সবগুলো মামলার তদন্ত শেষ করতে। তবে অনলাইন, পত্রিকা ও সোস্যাল মিডিয়াতে এসবের সাথে জড়িত অনেকের নাম এসেছে। এরকম খণ্ডচিত্র এলে অনেকের সম্মানহানি হয়। আমরা তদন্ত করছি, আমাদের সময় দেন, আমরাই তদন্ত শেষে সব জানিয়ে দেবো।

আজ মঙ্গলবার সিআইডির পক্ষ থেকে পরীমণিকে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। দুপুরে পরীমণিকে আদালতে হাজির করা হলে আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করে।

উল্লেখ্য, বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র‌্যাবের সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র‍্যাব। এ ঘটনায় পরের দিন পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে র‍্যাব বাদী হয়ে একটি মামলা করে। সেই মামলায় চারদিনের রিমান্ড শেষ হলে আজ আবার নতুন করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

রাত পোহালেই স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন

যেসব নিয়ম-নীতির পরিবর্তন এনেছে দ. কোরিয়া সরকার

রেকর্ড গড়ে সর্বোচ্চ উচ্চতায় ডিএসই-সিএসই’র সূচক

রেকর্ড গড়ে সর্বোচ্চ উচ্চতায় ডিএসই-সিএসই’র সূচক

সোশ্যাল মিডিয়া সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে: আইনমন্ত্রী

সোশ্যাল মিডিয়া সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে: আইনমন্ত্রী

বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যাকাণ্ডের পুনঃতদন্ত কার্যক্রম শিগগিরই শুরু হবে

ইউক্রেন থেকে বাংলাদেশিদের সাবধানে পোল্যান্ড যাওয়ার পরামর্শ

ইউক্রেন থেকে বাংলাদেশিদের সাবধানে পোল্যান্ড যাওয়ার পরামর্শ

‘হায় হায় কোম্পানি’র বিরুদ্ধে সচেতন করলে মানুষ বিপদে পড়ে না

‘হায় হায় কোম্পানি’র বিরুদ্ধে সচেতন করলে মানুষ বিপদে পড়ে না

কোরআন-গীতা দুই-ই পড়তে হয় যে শিক্ষাপ্রতিষ্ঠানে

ছাত্রীদের স্কুলে যেতে দিতে আফগান শাসকদের মালালার খোলা চিঠি

ছাত্রীদের স্কুলে যেতে দিতে আফগান শাসকদের মালালার খোলা চিঠি

চুয়াডাঙ্গার দর্শনায় ঢাকাগামী সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্র্রেনের যাত্রাবিরতির দাবীতে গণসমাবেশ অনুষ্ঠিত