Monday , 16 August 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পাবজি-ফ্রি ফায়ার গেম বন্ধের নির্দেশ হাইকোর্টের

প্রতিবেদক
Probashbd News
August 16, 2021 7:38 am
পাবজি-ফ্রি ফায়ার গেম বন্ধের নির্দেশ হাইকোর্টের

অনলাইন প্লাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ সব ধরনের ক্ষতিকর গেম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

একইসঙ্গে টিকটক, বিগো লাইভ ও লাইকির মতো সব ধরনের অ্যাপস বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ২৪ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন ‘ল অ্যান্ড লাইফ’ ফাউন্ডেশনের পক্ষে গেম এবং অ্যাপগুলোর ক্ষতিকারক দিক তুলে জনস্বার্থে একটি রিটটি করেন সুপ্রিমকোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও মোহাম্মদ কাউছার।

গত ১ জুলাই এ বিষয়ে শুনানি নিয়ে আদেশের জন্য কঠোর লকডাউনের পর পরবর্তী শুনানি ও আদেশের জন্য আজকের দিন ঠিক করেছিলেন হাইকোর্ট। 

ওই সময়ের মধ্যে সরকারের সংশ্লিষ্ট দফতরে পাঠানো লিগ্যাল নোটিশের কপি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃপক্ষকে সরবরাহ করতে বলা হয়।

সম্প্রতি নেপালে পাবজি নিষিদ্ধ করে দেশটির আদালত। একই কারণে ভারতের গুজরাটেও এ গেম খেলার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। বাংলাদেশেও পাবজি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল, পরে আবার চালু করা হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
ওসি প্রদীপ গং ‘আত্মস্বীকৃত শিক্ষিত খুনি’

ওসি প্রদীপ গং ‘আত্মস্বীকৃত শিক্ষিত খুনি’

খুব নার্ভাস থাকি: সামান্থা

খুব নার্ভাস থাকি: সামান্থা

করোনায় মৃত্যু ৩০, শনাক্ত নামল ১০ হাজারের নিচে

করোনায় মৃত্যু ৩০, শনাক্ত নামল ১০ হাজারের নিচে

ভারতকে ‘সত্যিকারের বন্ধু’ বললেন দেশ ছেড়ে পালানো আফগান মডেল

ভারতকে ‘সত্যিকারের বন্ধু’ বললেন দেশ ছেড়ে পালানো আফগান মডেল

আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা অনুষ্ঠিত

শিক্ষকরা পেনশনের টাকা উঠাতে সবেচেয়ে বেশি পেরেশানির শিকার হন : এমপি মোশারফ

বাংলাদেশে সকল ক্ষেত্রে প্রথম শ্রেণীর নাগরিক সুবিধা পাওয়া উচিৎ প্রবাসীদের

ইরানে আবারও বোমা হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশের মতো মিয়ানমার সীমান্তেও কাঁটাতারের বেড়া বসাচ্ছে ভারত

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে বদরুল-মঈনুল প্যানেলের নিরঙ্কুশ জয়লাভ