মঙ্গলবার , ১৭ আগস্ট ২০২১ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ব্যক্তিগত তথ্যফাঁস; ইসরাইলি স্পাইওয়্যারের বিরুদ্ধে মামলা করবেন দুবাইয়ের রাজকুমারী

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৭, ২০২১ ১১:২৩ পূর্বাহ্ণ
ব্যক্তিগত তথ্যফাঁস; ইসরাইলি স্পাইওয়্যারের বিরুদ্ধে মামলা করবেন দুবাইয়ের রাজকুমারী

ব্যক্তিগত তথ্যফাঁসের অভিযোগে ইসরাইলি স্পাইওয়্যারের বিরুদ্ধে মামলা করবেন দুবাইয়ের রাজকুমারী শেখ লতিফা বিনতে মোহাম্মদ আল মাখতুম। রাজকুমারীর ব্রিটিশ আইনজীবী ডেভিড হ্যাই শেখ লতিফা এবং তার সাবেক শরীরচর্চার প্রশিক্ষক টিনার ব্যক্তিগত তথ্যফাঁসের অভিযোগে এ মামলা করছেন। খবর মিডলইস্ট আইয়ের।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বজুড়ে আলোচিত হন রাজকুমারী লতিফা। সেই সময় তার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, রাজকুমারী বলছেন, তাকে জিম্মি করে রাখা হয়েছে এবং তিনি প্রাণনাশের শঙ্কায় রয়েছেন।

ভিডিওটি প্রকাশের পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। রাজকুমারী লতিফার বিষয়ে বিস্তারিত জানাতে এবং তিনি জীবিত আছেন কিনা সংযুক্ত আরব আমিরাতের কাছে তার প্রমাণ চায় জাতিসংঘের মানবাধিকার সংস্থা। রাজপরিবারের পক্ষ থেকে গত ১৯ ফেব্রুয়ারি এক বিবৃতিতে জানানো হয়, রাজকুমারী শেখ লতিফা বাড়িতে আছেন এবং বহাল তবিয়তে আছেন।

ওই ভিডিও প্রকাশের আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়, ২০১৮ সালের মার্চে শেখ লতিফা সমুদ্রপথে সংযুক্ত আরব আমিরাত ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এর পরই তাকে বন্দি করে রাখা হয়।

সেই সময় ভাইরাল ওই ভিডিওতে রাজকুমারীকে বলতে শোনা গেছে, ‘আমাকে গাড়ি চালাতে দেওয়া হয় না, বাড়ির বাইরে যেতে দেওয়া হয় না। আমি কোনোভাবেই দুবাই ছাড়তে পারছি না।’

উল্লেখ্য, বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিকদের ফোনে নজরদারি চালানোর ঘটনা ফাঁস হওয়ার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠে ইসরাইলি স্পাইওয়্যার পেগাসাসের প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনএসও গ্রুপের বিরুদ্ধে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্রের অনুসন্ধানের মধ্য দিয়ে পেগাসাস কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, এনএসও গ্রুপ থেকে এই স্পাইওয়্যার কিনে নিজের দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নজরদারি চালিয়ে আসছে ‘কর্তৃত্ববাদী’ সরকারগুলো। ইসরাইলি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ ৫০ হাজার টেলিফোনে আঁড়ি পাতার অভিযোগ উঠেছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

আসামে বন্যা: মৃত্যু বেড়ে ৭১, ক্ষতিগ্রস্ত ৪২ লাখ মানুষ

ডেল্টাসহ ১১ ভেরিয়েন্টের বিরুদ্ধে বঙ্গভ্যাক্স কার্যকর, দাবি গ্লোব বায়োটেকের

ডেল্টাসহ ১১ ভেরিয়েন্টের বিরুদ্ধে বঙ্গভ্যাক্স কার্যকর, দাবি গ্লোব বায়োটেকের

ধর্ষণের অভিযোগে বহিষ্কার ফ্রান্সের তারকা ফুটবলার

ধর্ষণের অভিযোগে বহিষ্কার ফ্রান্সের তারকা ফুটবলার

কেন বইয়ের বদলে অটো রিকশার হ্যান্ডেল হাতে নিলো এই শিশু?

কেন বইয়ের বদলে অটো রিকশার হ্যান্ডেল হাতে নিলো এই শিশু?

মুনিয়ার ‌‘আত্মহত্যা’র মামলায় সায়েম সোবহানকে অব্যাহতি

মুনিয়ার ‌‘আত্মহত্যা’র মামলায় সায়েম সোবহানকে অব্যাহতি

‘খালেদা জিয়ার ভুয়া জন্মদিন রাজনৈতিক ইতিহাসে নিকৃষ্টতম নজির’

‘খালেদা জিয়ার ভুয়া জন্মদিন রাজনৈতিক ইতিহাসে নিকৃষ্টতম নজির’

২২৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু দুই

২২৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু দুই

সিঙ্গাপুরগামী ফ্লাইটে তীব্র ঝাঁকুনিতে যাত্রীর মৃত্যু, আহত ৩০

বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতায় বিশ্বনেতারা মুগ্ধ ছিলেন: পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতায় বিশ্বনেতারা মুগ্ধ ছিলেন: পররাষ্ট্রমন্ত্রী

সিডনির ঢেউ ব্রিসবেনেও, গ্যাবায় লাল-সবুজের মিলন মেলা