সর্বশেষ
সব ক্যাটাগরি

আন্তর্জাতিক

টাকা নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়ে যা বললেন আশরাফ গনি

Default Image

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি জানিয়েছেন, কাবুলে রক্তপাত ঠেকাতে তিনি আফগানিস্তান ছেড়ে চলে গেছেন। এ সময় তিনি কোনো টাকা-পয়সা নেননি। খবর আল জাজিরার

গতকাল বুধবার (১৮ আগস্ট) রাতে আরব আমিরাত থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব তথ্য জানান।

গত রোববার হঠাৎ করেই তালেবান কাবুলে ঢুকে পড়লে আশরাফ গনি আফগানিস্তান থেকে পালিয়ে যান। এতে তিনি দেশটির সাবেক মন্ত্রীদের কড়া সমালোচনা মুখে পড়েন।

ফেসবুকে দেওয়া ওই ভিডিও বার্তায় তিনি বলেন, আমার লক্ষ্য ছিল কাবুলকে আরেকটি ইয়েমেন বা সিরিয়ায় পরিণত না করা।

আফগান প্রেসিডেন্টের সংযুক্ত আরব আমিরাতে থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এটাই প্রথম প্রকাশ্য মন্তব্য।

শেয়ার করুন: