Thursday , 19 August 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বাবুনগরীর মৃত্যুতে যা বললেন ফখরুল

প্রতিবেদক
Probashbd News
August 19, 2021 12:14 pm
বাবুনগরীর মৃত্যুতে যা বললেন ফখরুল

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ইন্তেকাল করেছেন।  দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও হেফাজতে ইসলামের আমিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিএনপি সাংগঠনিক সম্পাদক ও দলটির কেন্দ্রীয় দপ্তরের চলতি দায়িত্বে সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত শোকবার্তায় ফখরুল বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দ্বীনি আলেম ও হেফাজতে ইসলামের আমির মরহুম জুনায়েদ বাবুনগরী বাংলাদেশে ইসলামী জ্ঞান চর্চা এবং ইসলামের প্রচার, প্রসার ও মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। 

শোকবার্তায় তিনি বলেন, খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও পন্ডিত হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। তিনি ন্যায় ও ইনসাফের পক্ষে সবসময় সোচ্চার ছিলেন। তার ইন্তেকালে একজন দৃঢ়চেতা ও সাহসী মানুষের নেতৃত্ব থেকে জাতি বঞ্চিত হলো। 

বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের স্বনামধন্য ইসলামী চিন্তাবিদ বাবুনগরীর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ ও খ্যাতিমান আলেমকে হারাল, যার অভাব সহজে পূরণ হওয়ার নয়। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ, গুণগ্রাহী, ভক্ত ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সর্বশেষ - সাহিত্য