সর্বশেষ
সব ক্যাটাগরি

অর্থনীতি

ক্রেডিট কার্ডে বিল পরিশোধে করোনাকালে দেয়া ছাড় বাতিল

Default Image

করোনাভাইরাসের কারণে বিধিনিষেধের সময় ক্রেডিট কার্ডের বিল পরিশোধে যে ছাড় দেওয়া হয়েছিলো, সেটি বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।

ফলে ক্রেডিট কার্ডে নির্ধারিত সময়ের পর বিল পরিশোধে জরিমানা গুনতে হবে গ্রাহকদের। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়েছে।

এখন থেকে কোনো গ্রাহক যদি নির্ধারিত সময়ের মধ্যে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করেন, তাহলে অপরিশোধিত বিলের ওপর সুদ বা মুনাফা আরোপ হবে নির্ধারিত সময় শেষ হওয়ার পর দিন থেকেই। এ ক্ষেত্রে কোনোভাবেই লেনদেনের তারিখ থেকে সুদ আরোপ করা যাবে না। বিলম্বে পরিশোধিত কোনো বিলের বিপরীতে বিলম্ব ফি একবারের বেশি আদায় করা যাবে না।

করোনার কারণে সরকারের আরোপ করা বিধিনিষেধের সময় ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করলেও বিলম্ব মাশুল আরোপে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিল পরিশোধের মেয়াদ, বিলম্ব মাশুল ও সুদসংক্রান্ত বিশেষ সুবিধার নির্দেশনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

শেয়ার করুন: