Monday , 6 September 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

১২ বছরের বেশি বয়সীদের টিকা দিতে ডব্লিউএইচও’র অনুমোদনের অপেক্ষা

প্রতিবেদক
Probashbd News
September 6, 2021 7:31 am
১২ বছরের বেশি বয়সীদের টিকা দিতে ডব্লিউএইচও’র অনুমোদনের অপেক্ষা

১২ বছরের বেশি বয়সীদের করোনাভাইরাসের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘টিকা দেয়ার কার্যক্রম এ মাস থেকে আরও বেগবান হবে। এ মাসে আড়াই কোটি টিকা পাওয়া যাবে।’

মন্ত্রী বলেন, ‘১২ বছরের বেশি বয়সী যারা আছেন তাদের টিকা দেওয়ার ব্যাপারে ডব্লিউএইচও’র অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। কোনো দেশেই এর অনুমোদন দেওয়া হয়নি। যেসব দেশ দিচ্ছে তারা নিজেদের মতো করেই দিচ্ছে। এ ব্যাপারে টেকনিক্যাল কমিটির অনুমোদনেরও প্রয়োজন আছে।’

জাহিদ মালেক জাজান, এ মাসে যে আড়াই কোটি টিকা আসবে। এর মধ্যে দুই কোটি আসবে সিনোফার্মের, বাকিটা ফাইজারের।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘কোভিড ডেডিকেটেড হাসপাতালে ১৭ হাজার বেড ছিল, এখন সেখানে সারাদেশে ১২ থেকে ১৪ হাজার বেড খালি। ঢাকায় ৭৫ ভাগ খালি আছে। করোনা সংক্রমণ কমে যাওয়ায় এগুলো খালি হয়েছে। এগুলো ক্যান্সারসহ সাধারণ রোগীদের জন্য দেওয়া হবে।’

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
করোনায় আরও তিনজনের প্রাণহানি

করোনায় আরও তিনজনের প্রাণহানি

সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে হামলায় দায়ীদের গ্রেফতার দাবি

সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে হামলায় দায়ীদের গ্রেফতার দাবি

মার্কিন মডেলের বিরুদ্ধে মামলা

মার্কিন মডেলের বিরুদ্ধে মামলা

ঋষি সুনাককেই প্রধানমন্ত্রী দেখতে চান ব্রিটেনের ৪৫ শতাংশ নাগরিক

করোনায় মৃত্যু ১, শনাক্ত ২৩৭

করোনায় মৃত্যু ১, শনাক্ত ২৩৭

প্রেস বিজ্ঞপ্তি   ঃ    ইতালিতে সুস্থধারার সমাজ গঠনের স্বচ্ছ দর্পন ’বাংলাদেশ প্রেসক্লাব ইতালির ২০২১-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ঃ ইতালিতে সুস্থধারার সমাজ গঠনের স্বচ্ছ দর্পন ’বাংলাদেশ প্রেসক্লাব ইতালির ২০২১-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স

কক্সবাজারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় র‌্যাবের বর্ণনা

কক্সবাজারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় র‌্যাবের বর্ণনা

রেমিট্যান্স পাঠানো শীর্ষ ৩০ দেশের তালিকায় গ্রিস

১৫ আগস্ট নিয়ে ফখরুলের বক্তব্যের জবাব দিলেন কাদের

১৫ আগস্ট নিয়ে ফখরুলের বক্তব্যের জবাব দিলেন কাদের