মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর ২০২১ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বৃষ্টির আশায় শিশুদের নগ্ন প্যারেড!

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ৭, ২০২১ ১২:৫০ অপরাহ্ণ
বৃষ্টির আশায় শিশুদের নগ্ন প্যারেড!

বৃষ্টির আশায় ভারতের মধ্যপ্রদেশের দামোর জেলার বানিয়া গ্রামে কমপক্ষে ছয় জন কিশোরীকে নগ্ন করে একটি শোভাযাত্রায় হাঁটানো হয়েছে। গ্রামবাসীর বিশ্বাস, কিশোরীদের নগ্ন করে ঘোরানোর কারণে বৃষ্টির দেবতা সন্তুষ্ট হবেন এবং ওই এলাকায় বৃষ্টি দেবেন।

মধ্যপ্রদেশের খরাপীড়িত ওই গ্রামটিতে সম্প্রতি এ ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার বিবিসিসহ ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে বিবস্ত্র ওই মেয়ে শিশুদেরকে একটি কাঠের ভেলা কাঁধে তুলে হাঁটতে দেখা যায়, ভেলাতে বাঁধা ছিল একটি ব্যাঙ। স্থানীয়দের বিশ্বাস, এই আচার ‘বৃষ্টি দেবতা’কে তুষ্ট করবে এবং ফলশ্রুতিতে ওই অঞ্চলে বৃষ্টিপাত হবে।

ঘটনাটি সামনে আসার পর  নড়েচড়ে বসেছে ভারতের শিশু অধিকার রক্ষা বিষয়ক জাতীয় কমিশন। দামো জেলা কর্তৃপক্ষের কাছে ঘটনাটি বিষয়ে প্রতিবেদন চাওয়া হয়েছে।

দামোর জেলার পুলিশ সুপার ডিআর তেনিয়ার জানিয়েছেন, বৃষ্টির আশায় স্থানীয় রীতি হিসেবে কয়েকজন কিশোরীকে নগ্ন করে ঘোরানোর খবর পুলিশের কাছে এসেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার।

তিনি বলেন, এ আচার অনুষ্ঠান নিয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আসেনি। ওই মেয়েদের জোর করে বিবস্ত্র করা হয়েছে, এমন কিছু পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

দামোর জেলা কালেক্টর এস কৃষ্ণ চৈতন্য জানান, শোভাযাত্রার সামনে থাকা ৬ মেয়ের বাবা-মা’রা তাদের সন্তানদের বিবস্ত্র করে শোভাযাত্রায় হাঁটানোর ব্যাপারে সম্মতি দিয়েছিলেন, এমনকী তারা ওই শোভাযাত্রায় অংশও নিয়েছেন।

শোভযাত্রায় অংশ নেওয়া এক নারী পিটিআইকে বলেন, আমরা বিশ্বাস করি এরকমটা করলে বৃষ্টি আসবে। 

শোভাযাত্রাটি গ্রামের প্রতিটি বাড়ির সামনে গিয়ে থামলে শিশুরা সেসব বাড়ি থেকে খাদ্যশস্য সংগ্রহ করে; এসব খাদ্যশস্য পরে স্থানীয় একটি মন্দিরের কমিউনিটি কিচেনে দিয়ে দেওয়া হয়।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশ ছেড়েছেন শতাধিক আফগান সংগীতশিল্পী

দেশ ছেড়েছেন শতাধিক আফগান সংগীতশিল্পী

জলদস্যুর কবলে পড়া জাহাজটি অনুসরণ করছে ইইউ’র নৌ পুলিশ

ব্যক্তিগত তথ্যফাঁস; ইসরাইলি স্পাইওয়্যারের বিরুদ্ধে মামলা করবেন দুবাইয়ের রাজকুমারী

ব্যক্তিগত তথ্যফাঁস; ইসরাইলি স্পাইওয়্যারের বিরুদ্ধে মামলা করবেন দুবাইয়ের রাজকুমারী

আরিয়ানকে গাঁজা জোগাড় করে দিতে চেয়েছিলেন অনন্যা পাণ্ডে

আরিয়ানকে গাঁজা জোগাড় করে দিতে চেয়েছিলেন অনন্যা পাণ্ডে

মহামারি শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মহামারি শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এলিসের জীবনটাই বদলে দিল বাংলাদেশ সফর

এলিসের জীবনটাই বদলে দিল বাংলাদেশ সফর

বসনিয়া থেকে ম্যাপ দেখে ইতালি যাওয়া এক বাংলাদেশি তরুণের গল্প

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

১ লাখ ১০ হাজার লোক নেবে দক্ষিণ কোরিয়া