Wednesday , 15 September 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি, শীর্ষস্থান হারালেন সাকিব

প্রতিবেদক
Probashbd News
September 15, 2021 12:48 pm
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি, শীর্ষস্থান হারালেন সাকিব

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমানের। তার সঙ্গে বিশাল উন্নতি হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। তবে শীর্ষ অবস্থান হারিয়েছেন সাকিব আল হাসান। 

বুধবার আইসিসির সাপ্তাহিক হালনাগাদ করা র‌্যাঙ্কিংয়ে এ পরিবর্তন দেখা যায়।  

প্রকাশিত বোলার র‌্যাঙ্কিংয়ে দেখা যায়, বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান দুই ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছেন।

অন্যদিকে অলরাউন্ডার র‌্যাঙ্কিয়ে সাকিব আল হাসান শীর্ষ এক নম্বর থেকে দুইয়ে নেমে গেছেন। শীর্ষে উঠেছেন আফগানিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ নবী।

অলরাউন্ডার র‌্যাকিংয়ে সাকিব ১৬ রেটিং পয়েন্ট হারিয়েছেন। তার রেটিং পয়েন্ট  ২৭৫। শীর্ষে উঠে যাওয়া আফগান অলরাউন্ডার নবির সংগ্রহ সাকিবের চেয়ে দশ পয়েন্ট বেশি, ২৮৫। এই র‌্যাকিংয়ে ১০ নম্বরে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এদিকে টি-টোয়েন্টি বোলিং র‌্যাকিংয়ে চোখে পড়ার মতো উন্নতি হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। নিউজিল্যন্ডের বিপক্ষে সিরিজসেরা হওয়া নাসুম ২৫ ধাপ এগিয়ে চলে এসেছেন ১৫ নম্বরে।

৯১তম স্থানে ছিলেন অফ স্পিনার মেহেদী হাসান। শেষ ম্যাচের আগেই ২৪তম স্থানে উঠেছিলেন তিনি। সিরিজ শেষে আরও এগিয়ে এখন ২০ নম্বরে আছেন মেহেদী। 

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন মোহাম্মদ নাঈম। একই রকম উন্নতি হয়েছে মাহমুদউল্লাহরও, বাংলাদেশ অধিনায়ক উঠে এসেছেন ২৯-এ। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ২০-এ নেই বাংলাদেশের কেউ। 

টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থানে আছেন ইংল্যান্ডের ডেভিড মালান। বোলারদের এক নম্বর জায়গাটা দক্ষিণ আফ্রিকান স্পিনার তাব্রাইজ শামসির।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
পেগাসাস স্পাইওয়্যারের নজরদারি বোঝার দাবি গবেষকদের

পেগাসাস স্পাইওয়্যারের নজরদারি বোঝার দাবি গবেষকদের

২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের আল্টিমেটাম

ফাইনালের আগেই বাদ পড়ায় ক্ষমা চাইলেন তপু বর্মণ

ফাইনালের আগেই বাদ পড়ায় ক্ষমা চাইলেন তপু বর্মণ

কুসিকের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের ঘোষণা রিফাতের

ফেসবুকে ‘উসকানিমূলক’ পোস্ট দেওয়ার অভিযোগে নিপুণ রায়ের বিরুদ্ধে থানায় জিডি

হাওয়ায় উড়ে গিয়ে খাবার দিচ্ছে ডেলিভারি বয়! ভিডিও ভাইরাল

তুরস্কে লিরার রেকর্ড দরপতন, কারসাজির ঘটনা তদন্তের নির্দেশ এরদোগানের

তুরস্কে লিরার রেকর্ড দরপতন, কারসাজির ঘটনা তদন্তের নির্দেশ এরদোগানের

চট্টগ্রামে প্রধানমন্ত্রী, যোগ দিলেন রাষ্ট্রপতি প্যারেড অনুষ্ঠানে

অস্তিত্ব হুমকিতে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া: ক্রেমলিন

দক্ষিণ আফ্রিকার সংসদ ভবনে আগুন

দক্ষিণ আফ্রিকার সংসদ ভবনে আগুন