Friday , 24 September 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

২০ বছর পরে এসে যা বললেন বিপাশা

প্রতিবেদক
Probashbd News
September 24, 2021 10:06 am
২০ বছর পরে এসে যা বললেন বিপাশা

২০০১ সালে ‘আজনবি’ ছবি দিয়ে বলিউড সিনেমায় অভিষেক ঘটে বিপাশা বসুর। শুরুতেই ‘শ্যামবর্ণা সুন্দরী’র তকমা পেয়ে যান দর্শক হৃদয়ে জায়গা করে নেয়া বিপাশা। দেখতে দেখতে ২০ বছর পূর্ণ করলো বলিউড পাড়ায়। সেই উপলক্ষে হিন্দুস্তান টাইমসকে জানালেন এতদিন চেপে রাখা নানান বিষয়।

জানালেন, একটা সময় ছিল যখন তাকে সন্ধ্যার পর ঘরের বাইরেও যেতে দেওয়া হতো না। এতে নাকি তিনি আরও কালো হয়ে যাবেন! তাকে এমন কিছু সময় অতিবাহিত করতে হয়েছে, যেখানে তাকে নিয়মিত পোশাক নিয়েও কথা শুনতে হয়েছিল।

বোহেমিয়ান থেকে আবেদনময়ী, গায়ের রঙ নিয়ে অহেতুক পরামর্শ- বলিউডে ঢোকার পর নানাভাবেই হেনস্থার শিকার হয়েছেন বিপাশা। দুই দশকে কখনও তেমন একটা অভিযোগ করতে দেখা যায়নি শ্যামবর্ণা সুন্দরীকে।

“এটা তখনকার কথা, যখন আমি আমার প্রথম হেয়ার-স্টাইলিস্ট কৌশলের সঙ্গে দেখা করি। সেও আমাকে নায়িকা হওয়ার ‘নিয়ম’ শিখিয়েছিল। সে বলল, জনসম্মুখে না গিয়ে আমি যেন আড়ালে থাকি।’’

কিন্তু বিপাশা তা না করে আরও বেশি মানুষের সঙ্গে মিশতে শুরু করেন। এ কারণে পান বোহেমিয়ান উপাধি।

বিপাশা জানান‘আমার করা চরিত্রগুলোও আমার মতো সাহসী, আবেদনময়ী এবং স্পষ্টভাষী ছিল।’

বয়স ৪২ হলেও আবেদন কিন্তু কমেনি। একসময় তাকে নিয়ে করা যাবতীয় প্রতিবেদনে ঘুরেফিরে গায়ের রঙটাই উঠে আসতো। তারপর যুক্ত হয় আবেদনময়ী শব্দটি। এ কারণেও বিপাশা অন্যদের চেয়ে খানিকটা আলাদা হয়ে পড়েন। তবে ২০ বছরের ক্যারিয়ার নিয়ে তুষ্ট বিপাশা।

হিন্দুস্তান টাইমসকে বিপাশা আরও জানান, সুইজারল্যান্ডে ‘আজনবি’র শুটিংয়ের এক ঘটনা। আইস টি খাওয়ার সময় তার হেয়ারস্টাইলিস্ট এসে তাকে বলল, ‘সবাই ভাবছে যে আপনি হুইস্কি পান করছেন।’ তারপর সে তাকে পরামর্শ দেয়, তিনি যেন চা বা জুস কাপে নিয়ে খান। আরেকদিন একটা ব্যাকলেস ব্লাউজ পরে থাকায় তাকে বলা হয়, ‘অভিনেত্রীরা কেবল পর্দায় এমন পোশাক পরে, বাস্তবে পরে না।’

বিপাশা জানান, তখন থেকেই তার মনে হয়েছিল ওই সব পরামর্শ তার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। এসব স্রেফ ভণ্ডামি। তিনি নিন্দুকদের কাছে জানতে চান, ‘আপনি স্বাভাবিক জীবনে যা পরতে পারেন না, সেটা কীভাবে পর্দায় পরছেন?’

বিপাশা আরও জানান, অভিনেতা করন সিং গ্রোভারকে বিয়ে করার আগে শুটিং স্পটে তিনি জানিয়ে রেখেছিলেন যে তার প্রেমিক সেটে আসছে। এটাও সবাইকে বেশ বিচলিত করেছিল। কারণ তাদের মনে হয়েছিল এটা যেন একটা নিষিদ্ধ ব্যাপার। ‘আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন আপনি আপনার প্রেমিকের কথা বলছেন? এটা ব্যক্তিগত ব্যাপার। আমি বললাম আমি আমার প্রেমিকের জন্য লজ্জিত নই। তাকে আড়াল করারও দরকার দেখি না।’ বললেন বিপাশা।

বলিউডে ২০ বছর পূর্ণ করার পর, বিপাশা তার প্রথম পরিচালক আব্বাস মাস্তানকে ধন্যবাদ দেন। এটাও জানালেন, শিগগিরই পর্দায় আবার তাকে দেখা যাবে।

খবর: হিন্দুস্তান টাইমস

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র

এবার করোনার নতুন ধরনের সন্ধান ব্রিটেনে, ছড়িয়েছে ২৬ দেশে

এবার করোনার নতুন ধরনের সন্ধান ব্রিটেনে, ছড়িয়েছে ২৬ দেশে

ইতালিয়ান পার্লামেন্টে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা

বৃষ্টির প্রবণতা কমলেও বাড়বে শীত

বৃষ্টির প্রবণতা কমলেও বাড়বে শীত

ব্যাপক রুশ হামলার পর ব্ল্যাকআউটের শঙ্কায় ইউক্রেন

সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার বিকল্প নেই

এসএসসি ও এইচএসসি পরীক্ষা কতটি বিষয়ে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসি ও এইচএসসি পরীক্ষা কতটি বিষয়ে, জানাল শিক্ষা বোর্ড

দেশের পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়েছে

যুক্তরাষ্ট্রে কার্যকর কোনো প্রেসিডেন্ট নেই: ইলন মাস্ক