Sunday , 3 October 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

প্রেসিডেন্টের অপসারণের দাবিতে বিক্ষোভে উত্তাল ব্রাজিল

প্রতিবেদক
Probashbd News
October 3, 2021 4:42 am
প্রেসিডেন্টের অপসারণের দাবিতে বিক্ষোভে উত্তাল ব্রাজিল

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে অপসারণের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন দেশটির হাজার হাজার মানুষ। গতকাল শনিবার (২ অক্টোবর) ব্রাজিলের ১৬০টির বেশি শহরে বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। দেশটিতে সাধারণ নির্বাচনের যখন আর একবছর বাকি তখন এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে দেশটির বিরোধী দল ও ট্রেড ইউনিয়ন। 

প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের মূল কারণ হচ্ছে করোনা মহামারি। দেশটিতে করোনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ছয় লাখের বেশি মানুষ। বিক্ষোভকারীরা বলছেন, করোনা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি। প্রেসিডেন্টের কারণে ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতির মতো পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আমরা গণতন্ত্র রক্ষার জন্য মাঠে নেমেছি।

সম্প্রতি মতামত জরিপেও হেরে গেছেন বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারো। আটলাস ইনস্টিটিউটের এক জরিপ বলছে, ৬১ শতাংশ জনগণ প্রেসিডেন্টের পারফরমেন্সকে খারাপ ও খুব খরাপ বলছেন। অথচ ২০১৯ সালে যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন, তখন এই হার ছিল ২৩ শতাংশ।

২০১৯ সালের জানুয়ারিতে ক্ষমতায় বসেন প্রেসিডেন্ট বলসোনারো। সম্প্রতি দেশটির উচ্চ আদালত প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে তদন্ত করার নির্দেশনাও দিয়েছেন। এদিকে, বিক্ষোভের আয়োজকরা বলছেন, গণতন্ত্র রক্ষা ও ব্রাজিলের অধিবাসীদের জীবন রক্ষার জন্য তাদের এই আন্দোলন। বলসোনারোকে সরিয়ে দেওয়া প্রয়োজন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
হলি আর্টিজান ট্র্যাজেডি নিয়ে বলিউডের সিনেমায় দক্ষিণের অভিনেত্রী

হলি আর্টিজান ট্র্যাজেডি নিয়ে বলিউডের সিনেমায় দক্ষিণের অভিনেত্রী

কপ–২৬ জলবায়ু সম্মেলন নিয়ে আশাবাদী নন থুনবার্গ

কপ–২৬ জলবায়ু সম্মেলন নিয়ে আশাবাদী নন থুনবার্গ

প্রবাসীর বোবা কান্না

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ তিন বাংলাদেশি নিহত

জেরুজালেমে ফের মার্কিন কনস্যুলেট খোলার পরিকল্পনায় হতাশ ইসরাইল

জেরুজালেমে ফের মার্কিন কনস্যুলেট খোলার পরিকল্পনায় হতাশ ইসরাইল

‘বিএনপির আন্দোলন বানরের তৈলাক্ত বাঁশে ওঠার অঙ্কের মতো’

‘বিএনপির আন্দোলন বানরের তৈলাক্ত বাঁশে ওঠার অঙ্কের মতো’

মেলিন্ডার কাছে শেয়ার হস্তান্তর, ধনীর তালিকায় পিছিয়ে গেলেন গেটস

মেলিন্ডার কাছে শেয়ার হস্তান্তর, ধনীর তালিকায় পিছিয়ে গেলেন গেটস

স্বাস্থ্য-তথ্যপ্রযুক্তি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের সহযোগিতা চায় কুয়েত

স্বাস্থ্য-তথ্যপ্রযুক্তি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের সহযোগিতা চায় কুয়েত

বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টায় যাওয়া সহজ করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ও ভারতে নিযুক্ত মাল্টার রাষ্ট্রদূত রিউবেন গুচি

এরদোয়ানের সঙ্গে ইসরায়েল নিয়ে যে আলাপ হল ইরানের নতুন প্রেসিডেন্টের

এরদোয়ানের সঙ্গে ইসরায়েল নিয়ে যে আলাপ হল ইরানের নতুন প্রেসিডেন্টের