সোমবার , ১৮ অক্টোবর ২০২১ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

করোনায় আরও ১০ জনের প্রাণহানি

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১৮, ২০২১ ১১:৫২ পূর্বাহ্ণ
করোনায় আরও ১০ জনের প্রাণহানি

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটি দেশের ২৭ হাজার ৭৭৮ জনের প্রাণ কেড়ে নিল।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৩৯ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২8 হাজার ৩৭১ জন। 

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুকে অব্যাহতি দিয়েছে বিএনপি

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুকে অব্যাহতি দিয়েছে বিএনপি

বাংলাদেশ ছাড়ার পূর্বে যা বলে গেলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ ছাড়ার পূর্বে যা বলে গেলেন মার্কিন রাষ্ট্রদূত

ইরানের ৪ নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গ্রেফতারি পরোয়ানা

ইরানের ৪ নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গ্রেফতারি পরোয়ানা

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট দিলো সোকা বিশ্ববিদ্যালয়

মোহাম্মদ হাশেম সম্মাননা পদকের জন্য মনোনীত হয়েছেন আবু সাঈদ রিয়াজ

মোহাম্মদ হাশেম সম্মাননা পদকের জন্য মনোনীত হয়েছেন আবু সাঈদ রিয়াজ

তিনবার বিয়ে ভাঙলেও প্রেমে আস্থা হারাননি শ্রাবন্তী

তিনবার বিয়ে ভাঙলেও প্রেমে আস্থা হারাননি শ্রাবন্তী

মিশিগানে হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান হলেন মুহিত মাহমুদ

৩২ লাখ বিয়ে, যেভাবে চাঙা হবে ভারতের অর্থনীতি

বৈধ কাগজপত্র না পাওয়া গেলে বন্ধ হতে পারে হেলেনার জয়যাত্রা টিভি

বৈধ কাগজপত্র না পাওয়া গেলে বন্ধ হতে পারে হেলেনার জয়যাত্রা টিভি

গুলশানে তারেক রহমানের বাসায় নেয়া হয়েছে খালেদা জিয়ার মরদেহ