Friday , 22 October 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রোহিঙ্গা ক্যাম্পে হামলায় নিহত বেড়ে ৭

প্রতিবেদক
Probashbd News
October 22, 2021 10:31 am
রোহিঙ্গা ক্যাম্পে হামলায় নিহত বেড়ে ৭

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদরাসায় হামলায় নিহত বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান। শুক্রবার (২২ অক্টোবর) ভোর সোয়া ৪টার দিকে উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৮ এইচ-৫২ ব্লকে ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ’ মাদরাসায় এ হামলার ঘটনা ঘটে।

বিষয়টি  নিশ্চিত করেছেন ক্যাম্পে কর্মরত ৮ এপিবিএনের উপ-অধিনায়ক কামরান হোসাইন। তিনি বলেন, প্রথমে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা বলে মনে করা হলেও হতাহতদের অবস্থা দেখে এটা দুষ্কৃতকারীদের হামলা বলেই ধারণা করা হচ্ছে।

হামলায় নিহতরা হলেন- ক্যাম্প-১২, ব্লক-জে ৫ এর বাসিন্দা ওই মাদরাসার শিক্ষক হাফেজ মো. ইদ্রিস (৩২), ক্যাম্প-৯ ব্লক-২৯ এর মৃত মুফতি হাবিবুল্লাহর ছেলে ইব্রাহিম হোসেন (২৪), ক্যাম্প-১৮ ব্লক-এইচ-৫২ এর স্বেচ্ছাসেবক শিক্ষার্থী আজিজুল হক (২২) ও মো, আমিন (৩২)। হাসপাতালে মৃতরা হলেন- ক্যাম্প-১৮, ব্লক-এফ-২২ এর মাদরাসাশিক্ষক নুর আলম ওরফে হালিম (৪৫), এফডিএমএন ক্যাম্প-২৪ এর মাদরাসাশিক্ষক হামিদুল্লাহ (৫৫) ও ক্যাম্প-১৮, ব্লক-এইচ ৫২ এর মাদরাসাছাত্র নুর কায়সার (১৫)।

অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসাইন জানান, ভোর সোয়া ৪টার দিকে মাদরাসায় রোহিঙ্গা দুষ্কৃতকারীরা হামলা চালায়। এতে মাদরাসায় অবস্থানরত চারজন এফডিএমএন সদস্য নিহত হন। খবর পেয়ে ময়নারঘোনা পুলিশ ক্যাম্প-১২ এর পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মুজিব নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১২টা থেকে ২টা ৪০ পর্যন্ত ‘মদুতুল উম্মা’ মাদরাসা ও আশপাশের এলাকায় ব্লকরেড পরিচালনা করে ময়নারঘোনা পুলিশ ক্যাম্প-১২ এর পুলিশ সদস্যরা। অন্যান্য ক্যাম্প এলাকায়ও একই সঙ্গে ব্লকরেড চালনা করা হয়। পুলিশ মরদেহের সুরতহাল তৈরি করেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে কর্মরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। আরও বেশ কয়েকজন আহতাবস্থায় এমএসএফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার বিস্তারিত জানতে প্রচেষ্টা চলছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

হরতালসহ কঠোর আন্দোলনের পক্ষে বিএনপির শীর্ষ নেতারা

রক্ত পরীক্ষা করেই ধরা যাবে ৫০ রকমেরও বেশি ক্যান্সার

রক্ত পরীক্ষা করেই ধরা যাবে ৫০ রকমেরও বেশি ক্যান্সার

জার্মানিতে মসজিদে আগুন দেওয়ার চেষ্টা দুর্বৃত্তের

জার্মানিতে মসজিদে আগুন দেওয়ার চেষ্টা দুর্বৃত্তের

ইতালিতে ভেনিস যুবদলের সভাপতি আকবর খান ্সাধারন সম্পাদক মো : ফখরুল চৌধুরী

কানাডায় চাকরির বড় সুযোগ, যেতে পারবে ওয়ার্ক পারমিটধারীদের পরিবারও

‘দেশপ্রেম-স্বার্থ সংরক্ষণে সজাগ দৃষ্টি রাখতে হবে কূটনীতিকদের’

‘দেশপ্রেম-স্বার্থ সংরক্ষণে সজাগ দৃষ্টি রাখতে হবে কূটনীতিকদের’

রাশিয়া-ইউক্রেন বেশ কয়েকটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে: এরদোগান

আগের তুলনায় বাংলাদেশ ভালো আছে : পরিকল্পনামন্ত্রী

নিউইয়র্কে বাংলাদেশি ডেমক্র্যাটদের সমাবেশে কংগ্রেসপ্রার্থীকে সমর্থন

বালিয়াডাঙ্গীর দুওসুও ইউপিতে প্রধান মন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীর দুওসুও ইউপিতে প্রধান মন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠিত