বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহিদ হয়নি: আসিফ মাহমুদ

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ২৫, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ

নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এসে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ বলেন, এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি। দেশের সংস্কার শেষে সরকার নির্বাচনের দিকে যাবে।

তিনি উল্লেখ করেন, অতীতে উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার এসব এলাকায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে বালিয়াডাঙ্গী উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করার প্রতিশ্রুতি দেন। সেই সঙ্গে উপজেলায় একটি লাইব্রেরি স্থাপনের জন্য তিনি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।

গণঅভ্যুত্থানে আহতদের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমরা আহতদের সঙ্গে কথা বলেছি এবং তাদের চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছি।

সরকারি কর্মকর্তাদের ঠিকাদারি কাজে যুক্ত হওয়ার বিষয়ে তিনি জানান, দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তাদের ঠিকাদারিতে যুক্ত হওয়ার ঘটনা নিয়ে সরকার কাজ করবে। এসব অনিয়ম রোধে আমরা পদক্ষেপ নেব।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা সরদার শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
সাম্প্রদায়িক শক্তিকে বিএনপি আশকারা দিয়েছে, এখন আপস চলছে: মেনন

সাম্প্রদায়িক শক্তিকে বিএনপি আশকারা দিয়েছে, এখন আপস চলছে: মেনন

বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যাকাণ্ডের পুনঃতদন্ত কার্যক্রম শিগগিরই শুরু হবে

গাজায় যুদ্ধ বন্ধে মিশরে হামাস-ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু

টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে গুলি, কার্যক্রম বন্ধ

২য় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি বিশ্ব: পুতিন

পশ্চিমবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বহু হতাহতের আশঙ্কা

পশ্চিমবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বহু হতাহতের আশঙ্কা

পোশাক কর্মীদের করোনার টিকা দেয়া শুরু

পোশাক কর্মীদের করোনার টিকা দেয়া শুরু

১৫ আগস্ট নিয়ে ফখরুলের বক্তব্যের জবাব দিলেন কাদের

১৫ আগস্ট নিয়ে ফখরুলের বক্তব্যের জবাব দিলেন কাদের

বিদেশ ফেরত কর্মীদের সহায়তা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশ ফেরত কর্মীদের সহায়তা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

গুরুত্বপূর্ণ দুই পদে দুই মুসলিমদের নিয়োগ দিলেন বাইডেন

গুরুত্বপূর্ণ দুই পদে দুই মুসলিমদের নিয়োগ দিলেন বাইডেন