Wednesday , 30 October 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস

প্রতিবেদক
Probashbd News
October 30, 2024 4:14 pm

বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির কোনো জায়গা নেই। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এমন মন্তব্য করেছেন।

প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতায় থাকাকালে ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্যই দেখিয়েছে আওয়ামী লীগ। তাই নিকট ভবিষ্যতের কথা চিন্তা করলে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো জায়গা নেই। তবে, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করবে না।

ড. ইউনূস বলেন, আওয়ামী লীগের সময় জনগণের স্বাধীনতা ছিল না। রাজনীতির প্রতিটি ক্ষেত্র তারা দখল করে রেখেছিল। নিজেদের স্বার্থে তারা সবকিছু করেছে।

ড. ইউনূস বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, সে সিদ্ধান্ত ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের চার্জ গঠন করা হলে ভারত সরকারের কাছে আপাতত তাকে ফেরত চাওয়া হবে না বলেও জানান বর্তমান সরকার প্রধান। তিনি বলেন, সাজা ঘোষণা হলে বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে ফেরাত আনার চেষ্টা করা হবে।

এসময়, ভারতের বিরুদ্ধে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার ইঙ্গিত দেন শান্তিতে নোবেলজয়ী অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। বলেন, প্রতিবেশি হওয়ায় দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো থাকা দরকার।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে নেপালের মেয়েদের কাছে হেরেছে বাংলাদেশের মেয়েরা

বিমানবন্দরে প্রবাসীদের জন্য চাই আলাদা গেট

বিমানবন্দরে প্রবাসীদের জন্য চাই আলাদা গেট

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন মারা গেছেন

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন মারা গেছেন

হযরত মোহাম্মদকে অসম্মান করা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন: পুতিন

হযরত মোহাম্মদকে অসম্মান করা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন: পুতিন

পর্তুগালে প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, বাংলাদেশে কবে মিলবে সুফল

রাশিয়া-চীনের প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবে: ট্রাম্প

ফ্রান্সের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হচ্ছেন গ্যাব্রিয়েল আতাল

এবার পশ্চিমবঙ্গে রাত্রিকালীন কারফিউ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

এবার পশ্চিমবঙ্গে রাত্রিকালীন কারফিউ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

১২০ বাস নিয়ে ডিসেম্বরে চালু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’

১২০ বাস নিয়ে ডিসেম্বরে চালু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’