শনিবার , ১২ অক্টোবর ২০২৪ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ভারতে পণ্যবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১২, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ

ভারতের তামিলনাড়ুর ত্রিউভাল্লুর জেলায় একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী ট্রেনের অন্তত ১২টি বগি লাইনচ্যুত হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির এক প্রতিদিনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে চেন্নাইয়ের কাছে কাভারাইপেট্টাইতে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনের সাথে দ্রুতগতির একটি এক্সপ্রেস ট্রেনের (যাত্রীবাহী ট্রেনের) মধ্যে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনের অন্তত ১২টি বগি লাইনচ্যুত হয়ে পাশে পড়ে যায়। এছাড়া ট্রেনের পার্সেলের বগিতে আগুন ধরে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন আহত হয়েছে। আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।
দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ এক বিবৃতি জানিয়েছে, কাভারাইপেত্তাই স্টেশনে প্রবেশের সময় এক্সপ্রেস ট্রেনের ক্রুরা তীব্র ঝাঁকুনি অনুভব করেন। ওই সময় ট্রেনটি সিগন্যাল অনুযায়ী মেইন লাইন দিয়ে না গিয়ে লুপ লাইনে যায়। ট্রেনটি লুপ লাইনে ৭৫ কিলোমিটার গতিতে ঢুকে মালবাহী ট্রেনটিকে ধাক্কা মারে।

রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তা দিলিপ কুমার জানিয়েছেন, এক্সপ্রেস ট্রেনের ৯৫ শতাংশ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তারা এখন পর্যন্ত কেউ নিহত বা গুরুতর আহত হওয়ার খবর পাননি।

ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে দুর্ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। তিনি বিষয়টি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা। তারা আরও জানিয়েছেন, আহতদের পর্যাপ্ত চিকিৎসা এবং অন্যান্য যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ইতালি থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

গত ১২ বছরে দুর্গাপূজায় কোনো সমস্যা হয়নি: কাদের

গত ১২ বছরে দুর্গাপূজায় কোনো সমস্যা হয়নি: কাদের

পশ্চিমা নেতাদের মানসিক চিকিৎসা প্রয়োজন: জাতিসংঘের রুশ উপদূত

পশ্চিমা নেতাদের মানসিক চিকিৎসা প্রয়োজন: জাতিসংঘের রুশ উপদূত

ঠাকুরগাঁও স্পোর্টস ডেভেলপমেন্ট অরগানাইজেশানের উদ্যোগে ক্রীড়া সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

সস্ত্রীক করোনামুক্ত মির্জা ফখরুল

সস্ত্রীক করোনামুক্ত মির্জা ফখরুল

হোয়াইট হাউসের সামনে প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ

হোয়াইট হাউসের সামনে প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ

পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ মন্ত্রী, দুই কর্মকর্তাকে তাৎক্ষণিক বহিষ্কারের নির্দেশ

পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ মন্ত্রী, দুই কর্মকর্তাকে তাৎক্ষণিক বহিষ্কারের নির্দেশ

কিমের সেই ‘প্রেমপত্র’ মিলল ট্রাম্পের রিসোর্টে

কিমের সেই ‘প্রেমপত্র’ মিলল ট্রাম্পের রিসোর্টে

ঠাকুরগাঁওয়ে শিশু বিবাহ বন্ধে অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের সংলাপ

ঠাকুরগাঁওয়ে শিশু বিবাহ বন্ধে অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের সংলাপ

হিজাব-বিতর্ক: উত্তর প্রদেশে মুসলিম নারীদের বিক্ষোভে পুলিশের লাঠিপেটা

হিজাব-বিতর্ক: উত্তর প্রদেশে মুসলিম নারীদের বিক্ষোভে পুলিশের লাঠিপেটা