Friday , 12 November 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

অবশেষে মুখোমুখি হচ্ছেন বাইডেন-জিনপিং

প্রতিবেদক
Probashbd News
November 12, 2021 12:21 pm
অবশেষে মুখোমুখি হচ্ছেন বাইডেন-জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক 

বেশ কয়েকদিন ধরেই মানবাধিকার, বাণিজ্য ও সামরিক বিভিন্ন ইস্যু নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চলছে। তবে এসবের পরও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করতে রাজি হয়েছেন। যদিও আগামী সোমবার অনুষ্ঠিতব্য ওই বৈঠক ভার্চুয়াল ভাবে হবে বলে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

কোভিড-১৯ মহামারির উৎপত্তি থেকে শুরু করে চীনের পারমাণবিক অস্ত্রাগারের মতো বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। তবে মার্কিন কর্মকর্তাদের ধারণা বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তিসম্পন্ন দুই দেশের মধ্যকার বিরূপ সম্পর্ক মেরামতের জন্য চীনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সম্পৃক্ততাই সর্বোত্তম উপায়।

তবে চীন কিংবা যুক্তরাষ্ট্র কেউই এই ভার্চুয়াল বৈঠকের ব্যাপারে তাৎক্ষণিকভাবে মুখ খোলেনি। 

এদিকে স্থানীয় সময় শুক্রবার সকালে বাইডেন এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সম্মেলনের নেতাদের শীর্ষ সম্মেলনে অনলাইনে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। 

অন্যদিকে, জিনপিং বেইজিংয়ে অনুষ্ঠিতব্য ২০২২ সালের শীতকালীন অলিম্পিকে যোগদানের জন্য চীন বাইডেনকে আমন্ত্রণ জানাতে পারেন বলে বৃহস্পতিবার বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

এর আগে চলতি বছরের ৯ সেপ্টেম্বর বাইডেন ও জিনপিং অন্তত ৯০ মিনিট কথা বলেন বলে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। অর্থনৈতিক ইস্যু, জলবায়ু পরিবর্তন ও করোনা পরিস্থিতি নিয়ে দুই নেতা সে সময়  আলোচনা করেছিলেন বলে জানিয়েছেন তিনি।  বাইডেন তাইওয়ান ও অন্যান্য ইস্যু নিয়ে বেইজিংয়ের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে জিনপিংয়ের সঙ্গে সামনাসামনি আলোচনায় ইচ্ছুক বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
বিএনপির অপপ্রচার সংক্রমণের সাথে তাল মিলিয়ে ছড়িয়ে পড়েছে : কাদের

বিএনপির অপপ্রচার সংক্রমণের সাথে তাল মিলিয়ে ছড়িয়ে পড়েছে : কাদের

ক্ষমতাকে দীর্ঘ মেয়াদে আঁকড়ে থাকার লক্ষ্যে শাসকগোষ্ঠী: ফখরুল

ক্ষমতাকে দীর্ঘ মেয়াদে আঁকড়ে থাকার লক্ষ্যে শাসকগোষ্ঠী: ফখরুল

সিলেটে বন্যা দুর্গতদের পাশে সিঙ্গাপুর প্রবাসীরা

খরায় উত্তর ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা

সুস্থ তরুণীকে বিয়ে দেযা হলো প্রতিবন্ধী যুবকের সাথে

পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিল

কোলাপাড়া ইউপি চেয়ারম্যান বাবু’র দায়িত্ব গ্রহন উপলক্ষে আলোচনা সভা

ইরানের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে সম্পর্ক জোরদারের ঘোষণা সৌদির

অভিনেত্রী প্রত্যুষাকে ধর্ষণের হুমকির অভিযোগে যুবক গ্রেফতার

অভিনেত্রী প্রত্যুষাকে ধর্ষণের হুমকির অভিযোগে যুবক গ্রেফতার

‘হামিদ কারজাই, আব্দুল্লাহ আব্দুল্লাহ সব চেয়ে বড় ক্রিমিনাল’

‘হামিদ কারজাই, আব্দুল্লাহ আব্দুল্লাহ সব চেয়ে বড় ক্রিমিনাল’