Tuesday , 25 June 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রোহিঙ্গা ইস্যুতে জাপানের আরও ভূমিকা চান পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
June 25, 2024 9:29 pm

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে জাপানের ভূমিকা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (২৫ জুন) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ সফররত জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী ওনো কেইচির সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান তিনি।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে অন্তরঙ্গ সহযোগী হিসেবে জাপানের বিস্তৃত ভূমিকার প্রশংসা করেন এবং মে মাসে দুদেশের মধ্যে ইকনোমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বিষয়ে প্রথম রাউন্ড আলোচনার ফলাফলকে দ্রুত এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ ২০২৬ সালে নিম্নআয়ের দেশ থেকে উত্তরণের পরও জাপানের অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন সুবিধা চালু রাখার প্রক্রিয়ার ওপরও জোর দেন ড. হাছান মাহমুদ।
এ সময় রোহিঙ্গা ইস্যুতে ভূমিকা বাড়ানো এবং চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে জাপানের বিনিয়োগের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
এ বিষয়ে জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী জানান, তার দেশ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

সর্বশেষ - সাহিত্য