Tuesday , 23 April 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

প্রতিবেদক
Probashbd News
April 23, 2024 5:37 pm

তিন দিনের সফরে সোমবার পাকিস্তানে গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সফরের প্রথম দিনে গতকাল ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন তিনি। খবর আল-জাজিরার
গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এটিই প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সফর।
চলতি বছরের শুরুতে ইরান ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল।
কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এ কারণে ইব্রাহিম রাইসির এ সফর বিশেষ কারণে উল্লেখযোগ্য।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে দুই রাষ্ট্রনেতার মধ্যে কার্যকর আলোচনা হয়েছেন। বিশেষ করে বাণিজ্য ও যোগাযোগ নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে।

সর্বশেষ - সাহিত্য