রবিবার , ৭ এপ্রিল ২০২৪ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ঈদের দিনে গরম না বৃষ্টি জানালো আবহাওয়া অধিদপ্তর

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ৭, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ

গত কয়েকদিনের টানা গরমে অস্বস্তিতে পড়েছে দেশের মানুষ। বিশেষ করে তীব্র তাপপ্রবাহে চুয়াডাঙ্গা ও পাবনা জেলার জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আগামী ৩দিন গত কয়েকদিনের তুলনায় স্বস্তির বাতাস বইবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আর তিনদিন পর অর্থাৎ আগামী ১০ এপ্রিল থেকে আবারো তাপমাত্রা বৃদ্ধি শুরু হবে।
রবিবার (৭ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়- ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।

এছাড়া, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। এর ফলে পাবনা এবং চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপপ্রবাহ, বরিশাল, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলাসহ, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, রংপুর ও ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ কিছুটা কমবে। সারা দেশের তাপমাত্রাই কমবে। আগামী ১০ এপ্রিল থেকে আবারো সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। সেই হিসেবে এবার ঈদের দিন বৃষ্টি থাকবে না এবং ভ্যাপসা গরম থাকবে।

 

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

সাফজয়ী নিলুফার বাড়ির উঠানে ফেলা হলো বালু, পরিষ্কার করা হচ্ছে পথ

যেভাবে ছাদখোলা বাসে হবে বিজয় মিছিল

১২ বছরের বেশি বয়সীদের টিকা দিতে ডব্লিউএইচও’র অনুমোদনের অপেক্ষা

১২ বছরের বেশি বয়সীদের টিকা দিতে ডব্লিউএইচও’র অনুমোদনের অপেক্ষা

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফরে মরক্কোর সঙ্গে তিন চুক্তি

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফরে মরক্কোর সঙ্গে তিন চুক্তি

সৌদি ও আমিরাতে কমলেও যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড রেমিট্যান্স

দেশ ছাড়তে পারবেন না ইমরান খানের ৬ সহযোগী

আমার দলের লোকেরা কী করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল: শেখ হাসিনা

আমার দলের লোকেরা কী করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল: শেখ হাসিনা

এমা হিস্টার্সের কণ্ঠে ‘মানিকে মাগে হিতে’ ভাইরাল

এমা হিস্টার্সের কণ্ঠে ‘মানিকে মাগে হিতে’ ভাইরাল

আফগানিস্তান নিয়ে যে আশঙ্কার কথা শোনালেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

আফগানিস্তান নিয়ে যে আশঙ্কার কথা শোনালেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

পরমাণু অস্ত্রবাহী অত্যাধুনিক বোমারু বিমান সামনে আনল যুক্তরাষ্ট্র