Thursday , 19 January 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

শীতার্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শীতকালীন প্যাকেজ বিতরণ

প্রতিবেদক
Probashbd News
January 19, 2023 11:13 am

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে দুস্থ্য ,অসহায়,দরিদ্র শীতার্থ মানুষের মাঝে নগদ অর্থ, কম্বল, সোয়েটার, মাঙ্কি টুপি, মোজা ও ভ্যাসলিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের গোবিন্দ নগর মুন্সিরহাটে ইএসডিও’র উদ্যোগে মুসলিম এইড – ইউকে এর সহযোগীতায় ২৫০ জন শীতার্থ মানুষের মাঝে প্রত্যেককে ৩ হাজার টাকা করে ৭ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে । এ সময় ৬ টি ইউনিয়নের ৫০০ জন শীতার্থ মানুষের মাঝে কম্বল, মাঙ্কি টুপি , সোয়েটার ,মোজা ও ভ্যাসলিন বিতরণ করা হয়।

এ সময় ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুইয়া । বিশেষ অতিথি ছিলেন, মুসলিম এইড- ইউকে বাংলাদেশ এর এডুকেশন কো অর্ডিনেটর
মোঃ শাহ ওয়ালিউল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, এপিসি নির্মল কুমার মজুমদার।

নবীন হাসান
ঠাকুরগাঁও প্রতিনিধি।

সর্বশেষ - সাহিত্য