শুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কোথা থেকে এলো গতকাল সন্ধ্যার রহস্যময় এই আলো

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ১৬, ২০২২ ৬:৫১ পূর্বাহ্ণ

গতকাল সন্ধ্যায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আকাশে অদ্ভূত এক আলোকরশ্মি দেখা যায়। আলোকরশ্মির সূত্র কোথা থেকে সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

সন্ধ্যার পরপরই ফেসবুকে অনেকে ওই আলোকরশ্মির ছবি দিয়ে জানাতে থাকেন অদ্ভূত কিছু একটা দেখেছেন তারা। একই অবস্থা হয়েছে ভারতেও। পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে দেখা গেছে এই আলোকরশ্মি।

আলোর উৎস নিয়ে সেখানেও চলেছে নানা গুঞ্জন। বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও কেউ নিশ্চিত হয়ে বলতে পারেনি কোথা থেকে আসছিল ওই আলো।

তবে ওই আলোর সম্ভাব্য একটি সূত্রের তথ্য এসেছে কলকাতার বিভিন্ন গণমাধ্যমের খবরে। গতকাল নিজেদের তৈরি দূরপাল্লার পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি ৫—এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত।

ভারতের বিশেষজ্ঞদের মতে, রহস্যময় ওই আলোর সঙ্গে এই মিসাইল পরীক্ষার যোগ থাকতে পারে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সাফল্যের সঙ্গে নাইট ট্রায়াল (রাতের অন্ধকারে পরীক্ষা) শেষ করেছে অগ্নি ৫ ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ৫০০০ কিলোমিটারের বেশি। অন্ধকারেও শত্রুকে সঠিকভাবে নিশানা করে ক্ষেপণাস্ত্রটি এগিয়ে যেতে পারে কি না, সেটাই পরীক্ষা করে দেখা হয়েছে এদিন।

আকাশে প্রায় তিন মিনিট মতো ওই আলো দেখার কথা জানান অনেকে। কেউ কেউ এটিকে উল্কাপাতের আলো বলেও মনে করেন। কারণ, গতকাল রাতে প্রতিঘণ্টায় ১২০টি উল্কা আতশবাজির মতো খসে পড়বে বলে আগেই খবর এসেছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

তবে ভারতের মহাকাশ বিশেষজ্ঞ দেবীপ্রসাদ দুয়ারী বলছেন, এটি উল্কাপাতের আলো হওয়া সম্ভব নয়।

জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী বলেন, এটা কোনো স্যাটেলাইটের কিউব বা খণ্ডাংশ হতে পারে, যা ১০ থেকে ১২ গ্রাম ওজনের হবে। অত্যন্ত দ্রুত গতিতে এটি পৃথিবীর দিকে নেমে আসছে। যত কাছে এসেছে ততই এর গতি বেড়েছে।

তিনি আরও বলেন, এখন উল্কাবৃ্ষ্টি হচ্ছে, তবে সেটা রাত ১২টা নাগাদ হয়। কিন্তু, এক্ষেত্রে আলোর আকার কিছুটা বড়। এটা যে উল্কাবৃষ্টি নয় সে ব্যাপারে নিশ্চিত।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

২০২৩ সাল হবে কানাডীয়দের জন্য কঠিন সময়, জাস্টিন ট্রুডোর সতর্কতা

চরভদ্রাসনে প্রবাসীর স্ত্রীর হাত-মুখ বেঁধে স্বর্ণালঙ্কার লুট

ইতালিতে প্রবাসী কল্যাণ পরিষদ গঠন

সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর দুই দিনব্যাপী ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব শুরু

জ্বালানি সহযোগিতা বাড়াতে সৌদির সঙ্গে টাস্কফোর্স গঠন করছে বাংলাদেশ

কে এই বার্সেলোনার সাময়িক কোচ সার্জি বার্জুয়ান?

কে এই বার্সেলোনার সাময়িক কোচ সার্জি বার্জুয়ান?

করোনায় সর্বস্ব হারালেন পঞ্চগড়ের শাহানা

জিএম কাদেরকে বাদ দিয়ে জাপার নতুন কমিটি প্রস্তাব করলেন এরিক

জিএম কাদেরকে বাদ দিয়ে জাপার নতুন কমিটি প্রস্তাব করলেন এরিক

পশ্চিমবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বহু হতাহতের আশঙ্কা

পশ্চিমবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বহু হতাহতের আশঙ্কা

গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ দিলো কুয়েত