মঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

২৬ ধাপ এগোলেন সানজিদা

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১১, ২০২২ ২:৩৯ অপরাহ্ণ

আইসিসি নারী বোলার র‍্যাঙ্কিংয়ে এক লাফে ২৬ ধাপ এগিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্পিনার সানজিদা আক্তার। মঙ্গলবার (১১ অক্টোবর) আইসিসি নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করে। সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে নারী টি-২০ বোলারদের মধ্যে সানজিদা ২৬ ধাপ এগিয়ে এখন ২৪ নম্বরে অবস্থান করছেন। আগে ৫০ নম্বরে ছিলেন তিনি।

সানজিদা ছাড়াও বোলারদের মধ্যে আরও উন্নতি করেছেন নাহিদা আক্তার ও রুমানা আহমেদ। এছাড়াও ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা হক।

চলতি নারী এশিয়া কাপ থেকে বিদায় হয়েছে বাংলাদেশ দলের। তবে, তার আগে ব্যক্তিগত পারফরম্যান্স ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়ে। গ্রুপ পর্বে মালয়েশিয়ার বিপক্ষে ২ ওভার বল করে ৪ রান খরচায় ২ উইকেট নিয়েছিলেন সানজিদা। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ রান দিয়ে নেন ১টি উইকেট। তার এমন পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি। তার এখন রেটিং পয়েন্ট ৫৬৫। অন্যদিকে নাহিদা আক্তার ২ ধাপ এগিয়ে ৪২ নম্বরে ও রুমানা ৯ ধাপ ৪৭ নম্বরে অবস্থান করছেন। বোলারদের মধ্যে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন সালমা খাতুন। তার অবস্থান ১৩ নম্বরে।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ৫৩৪ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ২৭ নম্বরে। আর ফারজানা ৪৪৪ রেটিং পয়েন্ট নিয়ে ৩ ধাপ এগিয়ে আছেন ৪৯ নম্বরে। ব্যাটারদের মধ্যে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন নিগার সুলতান জ্যোতি। ৫৫৭ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান ২২ নম্বরে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
জম্মু ও কাশ্মীরে শান্তি ও উন্নয়নের দুই বছর

জম্মু ও কাশ্মীরে শান্তি ও উন্নয়নের দুই বছর

বিশ্বরেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে প্রথম সোনা এনে দিলেন তিনি

বিশ্বরেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে প্রথম সোনা এনে দিলেন তিনি

গাজীপুরে পুলিশ-শ্রমিক পাল্টাপাল্টি ধাওয়া-অর্ধশতাধিক কারখানায় ছুটি

বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, একজন নিহত

এবার নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানা-চার্লসের বিয়ের কেক

এবার নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানা-চার্লসের বিয়ের কেক

সৌদি যুবরাজের সঙ্গে দেখা করবেন না ‘নাখোশ’ বাইডেন

বমি দ্রুত বন্ধ করার ঘরোয়া উপায়

বমি দ্রুত বন্ধ করার ঘরোয়া উপায়

বাঁধ ভেঙে ডুবছে হাজারো কৃষকের স্বপ্ন

ইরানের হাতে পরমাণু অস্ত্র মানে সব বাজি শেষ: সৌদি আরব

বিজয়ের মাসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সু- চিকিৎসা ও স্থায়ী কারামুক্তির জন্য মানববন্ধন করেছেন ইতালী জেনোভা শাখার বিএনপি ও যুবদল

বিজয়ের মাসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সু- চিকিৎসা ও স্থায়ী কারামুক্তির জন্য মানববন্ধন করেছেন ইতালী জেনোভা শাখার বিএনপি ও যুবদল