বুধবার , ১৩ এপ্রিল ২০২২ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে ‘গণহত্যা’ চালানোর অভিযোগ বাইডেনের

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ১৩, ২০২২ ১১:৩৭ পূর্বাহ্ণ

রাশিয়া ইউক্রেনে ’গণহত্যা’ চালিয়েছে বলে অভিযোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথমবারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এমন অভিযোগ করলেন বাইডেন।

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ‘স্বৈরশাসক’ হিসেবেও আখ্যা দেন এই মার্কিন প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

এদিকে, প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইউক্রেনে তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত থাকবে।

বাইডেন বলেন, রাশিয়া ইউক্রেনে ’গণহত্যা’ চালিয়েছে কিনা তা সঠিকভাবে জানতে আমরা আন্তর্জাতিকভাবে আইনজীবী নিয়োগ করব। তবে আমাদের কাছে এটা প্রতীয়মান হয়েছে রাশিয়া সেখানে গণহত্যা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এর আগে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনলেও ইউক্রেনে যুদ্ধের জন্য এই প্রথম সরাসরি পুতিনকে দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ ঘটনাকে ‘গণহত্যা’ আখ্যা দেয়া হয়নি।

দেশটিতে রুশ অভিযানে এখন পর্যন্ত অন্তত ২০ সাংবাদিক নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্ট।

এদিকে, যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার আলোচনা লক্ষ্যচ্যুত হয়েছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবির কারণে আলোচনা সফল হচ্ছে না বলে জানান তিনি। সমঝোতার প্রক্রিয়া জটিল হলেও আলোচনা চলছে বলে রয়টার্সকে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

মিঠা পানির মাছ আহরণে বাংলাদেশর অবস্থান এবার বিশ্বে দ্বিতীয়

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে ভাঙচুর, সেনা মোতায়েনের দাবি

বিশ্বের সবচেয়ে দামি সবজি হপশুট, কেজি ১ লাখ টাকা

টেকনাফ সীমান্তে ফের উৎকণ্ঠা

শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ এবং মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

দেশজুড়ে চলছে বর্ষবরণের প্রস্তুতি

এএফসি অনূর্ধ্ব১৭ বাছাই : ফাইনাল মনে করেই নামবে আজ

তেঁতুলিয়ায় নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরলেন জেলে

রুল খারিজ, জামিন পেলেন না মির্জা ফখরুল

মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের কাঁঠালবাড়ি রুটের ফেরিগুলো দিন নোয়াখালী-হাতিয়া রুটে