Tuesday , 5 April 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কুয়েতে সরকারের পদত্যাগ

প্রতিবেদক
Probashbd News
April 5, 2022 3:43 pm

পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেইউএনএ জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদের কাছ থেকে পদত্যাগপত্র গ্রহণ করেছেন যুবরাজ শেখ মিশাল আল-আহমাদ আল-সাবাহ।

কুয়েতের ক্ষমতাসীন আল-সাবাহ পরিবারের সদস্য শেখ সাবাহ ২০১৯ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার বিরুদ্ধে দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী আইনপ্রণেতারা। অসহযোগ প্রস্তাব নামে আনা এই অনাস্থা প্রস্তাব নিয়ে বুধবার ভোটাভুটির কথা রয়েছে। উপসাগরীয় অন্য দেশগুলোর তুলনায় কুয়েত পার্লামেন্টকে অনেক বেশি ক্ষমতা দিয়েছে। এসব ক্ষমতার মধ্যে রয়েছে আইন প্রণয়ন এবং তা আটকে দেওয়া, মন্ত্রীদের প্রশ্ন করা এবং সরকারের সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা।

কুয়েতের রাজনৈতিক বিশ্লেষক নাসের আল-আবদালি বলেন, ক্ষমতাসীন পরিবারের বেশ কিছু সদস্য নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে পার্লামেন্টকে ব্যবহার করছেন। তিনি বলেন, ‘ক্ষমতাসীন পরিবারের মধ্যে প্রজন্মগত লড়াই রয়েছে। আশা করা হচ্ছে পদত্যাগ গ্রহণ করা হবে এবং একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে।’

সূত্র: রয়টার্স

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

উত্তর গাজা থেকে সরে যাওয়ার সময়ও ফিলিস্তিনিদের ওপর হামলা

মৃত্যুভয় তাড়া করছে আফগানিস্তানের নারী ফুটবলারদের

মৃত্যুভয় তাড়া করছে আফগানিস্তানের নারী ফুটবলারদের

করোনাকালে বেড়েছে শিশুদের ডিজিটাল বৈষম্য

করোনাকালে বেড়েছে শিশুদের ডিজিটাল বৈষম্য

এসএসসির সিলেবাস নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

এসএসসির সিলেবাস নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে

ইউক্রেনে এখনও রাশিয়ার হামলা চালানোর আশঙ্কা আছে: জো বাইডেন

ইউক্রেনে এখনও রাশিয়ার হামলা চালানোর আশঙ্কা আছে: জো বাইডেন

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের ২০২২-২০২৩ মেয়াদে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের ২০২২-২০২৩ মেয়াদে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় নিরুদ্দেশ ৩৮ তরুণের তালিকা প্রকাশ

ক্যান্সারের ‘ভুয়া চিকিৎসা কেন্দ্র’ বন্ধ করলো স্বাস্থ্য বিভাগ

ঠাকুরগাঁওয়ে গ্রাম দারিদ্রমুক্তকরণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় করেছেন বিএনএফ চেয়ারম্যান