সর্বশেষ
সব ক্যাটাগরি

আন্তর্জাতিক

কিয়েভে রাশিয়ান সাংবাদিক নিহত

 

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ান এক নারী সাংবাদিক নিহত হয়েছে। তার নাম ওকসানা বাউলিনা। তিনি আগুনে পুড়ে মারা গেছেন বলে তার কর্মস্থল দ্য ইনসাইডার জানিয়েছে। ওকসানা ইউক্রেনে দ্য ইনসাইডারের সংবাদদাতা হিসেবে গিয়েছিলেন।

রাশিয়ান সৈন্যরা কিয়েভের পোডলস্ক এলাকায় গুলি চালানোর পরে তিনি ধ্বংসের চিত্রায়ন করছিলেন। খবরে বলা হয়েছে, আরও একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া দুই ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ওকসানা বাউলিনা লিভিউ এবং কিয়েভ থেকে বেশ কয়েকটি প্রতিবেদন পাঠাতে পেরেছিলেন। ইনসাইডার ওকসানার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

শেয়ার করুন: