Monday , 19 July 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ

প্রতিবেদক
Probashbd News
July 19, 2021 11:13 am
এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ

এ বছরের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে প্রথম পর্যায়ে তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।  এসএসসির জন্য ১২ সপ্তাহে মোট ২৪টি অ্যাসাইনমেন্ট করতে হবে শিক্ষার্থীদের।  গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে এসব অ্যাসাইনমেন্ট করতে হবে।

রোববার রাতে অধিদপ্তরের ওয়েবসাইটে এই অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।  অ্যাসাইনমেন্ট বিতরণ ও মূল্যায়ন নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে।

করোনা ভাইরাসের কারণে এবার সব বিষয়ে না নিয়ে কেবল গ্রুপভিত্তিক নৈর্বাচনিক তিন বিষয়ে নেওয়া হবে। এই বিষয়গুলোর সংক্ষিপ্ত পাঠ্যসূচি শেষ করা হবে অ্যাসাইনমেন্টের ভিত্তিতে।

গত বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি অনুকূলে এলে মাধ্যমিক পরীক্ষা হবে।  পরীক্ষার সম্ভাব্য সময় হচ্ছে এসএসসি ও সমমান এ বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহ।

এই পরীক্ষার জন্য অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে শিক্ষার্থীদের।  সংক্ষিপ্ত পাঠ্যসূচির (সিলেবাস) ভিত্তিতে এসএসসি ও সমমানের অ্যাসাইনমেন্ট ১৮ জুলাই থেকে দেওয়া শুরু হবে।  যেটি প্রকাশ করা হলো রোববার রাতে।

১২টি সপ্তাহে মোট ২৪টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।  তিনটি নৈর্বাচনিক বিষয়ে প্রতি সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট জমা দেবে শিক্ষার্থীরা।  প্রতিটি নৈর্বাচনিক বিষয়ে মোট আটটি করে অ্যাসাইনমেন্ট করতে হবে। এর মাধ্যমে সংক্ষিপ্ত পাঠ্যসূচি সম্পন্ন করো হবে।

তবে বাংলা, ইংরেজিসহ আবশ্যিক বিষয়ে এবং চতুর্থ বিষয়ে কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে না শিক্ষার্থীদের। আবশ্যিক বিষয়ের নম্বর জেএসসি, এসএসসি ও সমমানের পরীক্ষার ‘বিষয় ম্যাপিং’ করে নম্বর নির্ধারণ করা হবে। অর্থাৎ শুধু নৈর্বাচনিক তিনটি বিষয়ের মূল্যায়ন হবে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ভারত ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাঁদ পেতে যৌন অপরাধী ধরতে নারী কর্মীদের ছবি ব্যবহার করেছে এফবিআই

ফাঁদ পেতে যৌন অপরাধী ধরতে নারী কর্মীদের ছবি ব্যবহার করেছে এফবিআই

পশ্চিম সাহারা উপকূলে নৌকা ডুবে ৪২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা

পশ্চিম সাহারা উপকূলে নৌকা ডুবে ৪২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা

বিষপানেই মারা গেছেন গোদাগাড়ীর দুই সাঁওতাল কৃষক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ তিন বাংলাদেশি নিহত

আফগান ছেড়ে এসে প্রাণে বাঁচলেন সালমানের নায়িকা

আফগান ছেড়ে এসে প্রাণে বাঁচলেন সালমানের নায়িকা

শেখ হাসিনা পরিবারের ১২৪ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার

ফিলিস্তিনি শহিদদের কবর গুঁড়িয়ে দেওয়ায় মুসলিম আলেমদের নিন্দা

ফিলিস্তিনি শহিদদের কবর গুঁড়িয়ে দেওয়ায় মুসলিম আলেমদের নিন্দা

‘ব্রাজিলের’ গোলমেশিনকে কেড়ে নিচ্ছে আর্জেন্টিনা!