Wednesday , 4 August 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

গ্রেফতারের পর র‌্যাব সদর দপ্তরে পরীমনিকে জিজ্ঞাসাবাদ চলছে

প্রতিবেদক
Probashbd News
August 4, 2021 4:07 pm
গ্রেফতারের পর র‌্যাব সদর দপ্তরে পরীমনিকে জিজ্ঞাসাবাদ চলছে

 

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ গণমাধ্যমকে বলেন, পরীমনিকে র‌্যাবের সদর দপ্তরে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণে ওয়াইন, ভয়ংকর মাদক আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

এর আগে বুধবার বিকালে পরীমনির বাসায় অভিযান শুরু করে র‌্যাব। দীর্ঘ অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। পরে  রাত সোয়া ৮টার দিকে র‌্যাব সদস্যরা বনানীর বাসা থেকে পরীমনিকে নিয়ে র‌্যাব সদর দপ্তরের পথে রওনা হন।  

সর্বশেষ - সাহিত্য