বৃহস্পতিবার , ১২ আগস্ট ২০২১ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মেহজাবিন, নিশো ও ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১২, ২০২১ ৯:২৬ পূর্বাহ্ণ
মেহজাবিন, নিশো ও ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা

বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও অভিনেতা আফরান নিশোসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার অপর চার আসামি হলেন-চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তাপ্রধান শাইখ সিরাজ, নাটকের চিত্রনাট্যকার মঈনুল সানু ও পরিচালক রুবেল হাসান।

টেলিভিশনের একটি আলোচনা অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর’ ধারণা এবং শব্দ ব্যবহার করার অভিযোগে এই মামলা হয়েছে। 

এদিকে ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, অনুষ্ঠান পরিকল্পনাকারী জাহিদ নেওয়াজ খান, প্রযোজক রাজু আলিম, উপস্থাপক সোমা ইমলাম এবং আলোচক হিসেবে উপস্থিত থাকা ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে আসামি করে আরেকটি মামলা করা হয়েছে।

বুধবার ঢাকা অতিরিক্ত মহানগর হাকিম আবু বকর ছিদ্দিকীর আদালতে প্রথমে পৃথক দুটি মামলা করেন প্রতিবন্ধী অধিকার কর্মী বশির আল হোসাইন।  আদালত শুনানি শেষে মামলা দুটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিআইবি) তদন্ত করে ২২ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

প্রথম মামলাটি করা হয় ‘ঘটনা সত্য’ নামের একটি নাটক নিয়ে, যা চ্যানেল আইয়ের ঈদুল আজহার আয়োজনে ২৩ জুলাই প্রচার করা হয়েছিল।

আর দ্বিতীয় মামলাটি করা হয়েছে চ্যানেল আইয়ের আলোচনা অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’ এর ১১ জুলাইয়ের পর্ব নিয়ে, যেখানে একজন আলোচকের কথায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ‘নেতিবাচক ধারণা’র প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ‘ঘটনা সত্য’ নাটকে দেখানো সংলাপে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের বাবা মা ও পরিবারকে ‘ঝুঁকির মুখে ঠেলে দেয়া হয়েছে।’

আর দ্বিতীয় মামলায় বাদীর অভিযোগ ‘টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা প্রসঙ্গে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের একটি মন্তব্য নিয়ে।  সেখানে অভিযোগ করা হয়, ওই টকশোতে ব্যারিস্টার সুমন বলেন, ‘আমার নিজের ছেলেটারে প্রতিবন্ধী বানাইয়া রাইখা আমি এখন আর্জেন্টিনার ছেলে এবং ব্রাজিলের ছেলে নিয়া লাফাচ্ছি।  লাফানো ঠিক আছে।  আমরা অনেক ছোটবেলা থেকে ম্যারাডোনার ভক্ত, কিন্তু নিজের ছেলেটারে এভাবে প্রতিবন্ধী বানাব?’

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ইস’রায়েলকে তার ভুলের জন্য কঠিন শাস্তি পেতে হবে: খামেনি

অস্ত্রের বদলে ইরানকে অস্ত্র দিচ্ছে রাশিয়া

লেবার পার্টির সংসদীয় দল থেকে বরখাস্ত বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক

তালেবান কমান্ডারের গ্রেফতারকে কেন্দ্র করে উত্তাল আফগানিস্তান

তালেবান কমান্ডারের গ্রেফতারকে কেন্দ্র করে উত্তাল আফগানিস্তান

ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের নজিরবিহীন রেকর্ড

ইসরাইলি ৭ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া

ইসরাইলি ৭ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া

বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টায় যাওয়া সহজ করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ও ভারতে নিযুক্ত মাল্টার রাষ্ট্রদূত রিউবেন গুচি

প্রেসিডেন্ট হলে চীনের ওপর আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে সবচেয়ে বেশি খেলোয়াড় বাংলাদেশের

আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে সবচেয়ে বেশি খেলোয়াড় বাংলাদেশের

রিজার্ভ চুরি ৭৬ বার পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ