সর্বশেষ
সব ক্যাটাগরি

জাতীয়

টিকা নিয়ে যতটা আশা করেছিলাম ততটা হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

Default Image

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, টিকার বিষয়ে যতটা আশা করেছিলাম ততটা হয়নি। ধনী দেশগুলো করোনা ভাইরাসের অনেক টিকা মজুত করে রেখেছে।এসব টিকার মেয়াদ শেষ হয়ে এলেও তা অন্যদের দিচ্ছে না।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রী এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী ধনী দেশগুলোকে ইঙ্গিত করে বলেন, কখনো কখনো তাঁরা টিকা দিচ্ছে। কিছু একটার বিনিময়ে তাঁরা তা দেয়। এ জন্য তাঁরা পরোক্ষভাবে চাপ দেয়। 

শেয়ার করুন: