বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর ২০২১ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

জাতিসংঘে রোহিঙ্গাদের পক্ষে কথা বললেন এরদোয়ান

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২৩, ২০২১ ১২:৫৭ অপরাহ্ণ
জাতিসংঘে রোহিঙ্গাদের পক্ষে কথা বললেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে (ইউএনজিএ) রোহিঙ্গা মুসলিমদের নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, রোহিঙ্গা মুসলিমদের নিরাপদে, স্বেচ্ছায় এবং সম্মানের সঙ্গে মাতৃভূমিতে ফিরে যাওয়ার পক্ষে রয়েছে তুরস্ক, যারা বাংলাদেশে কঠিন পরিস্থিতির মধ্যে বসবাস করছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘অতি জরুরি’ ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন জোরদার করার দাবি জানিয়ে বলেছেন, এ সংকট প্রশ্নে প্রধান আন্তর্জাতিক শক্তিগুলোর নিষ্ক্রিয়তা বাংলাদেশকে মর্মাহত করেছে। অথচ, সীমিত সম্পদ সত্ত্বেও মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ শরনার্থীদের আশ্রয় দিয়েছিল।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক অংশীদারদের উচ্চ পর্যায়ের এক আলোচনায় তিনি বলেন, ‘আমি বারবার বলেছি, তারা (রোহিঙ্গারা) মিয়ানমারের নাগরিক। সুতরাং, তাদেরকে অবশ্যই নিরাপত্তা ও মর্যাদা নিয়ে তাদের জন্মভূমি মিয়ানমারেই ফিরে যেতে হবে।’

এদিকে, যুক্তরাষ্ট্র মানবিক সংকট মোকাবেলায় মিয়ানমারের ভেতরে এবং বাইরে বাংলাদেশে আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্থ রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত সহায়তা হিসেবে প্রায় ১৮ কোটি মাকিন ডলার প্রদানের ঘোষনা দিয়েছে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড মঙ্গলবার বলেছেন, ‘এই সহায়তার ১৫ কোটি ৮ লাখ মার্কিন ডলার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য।’

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশিদের মেধা ও পরিশ্রমে সবুজ হয়ে উঠেছে কুয়েত

পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে জিয়ার গুলি চালানোর নজির নেই : প্রধানমন্ত্রী

পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে জিয়ার গুলি চালানোর নজির নেই : প্রধানমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয়: মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেরু

স্বামীর কারণে সমালোচিত শিল্পা, কোটি কোটি টাকার ক্ষতি

স্বামীর কারণে সমালোচিত শিল্পা, কোটি কোটি টাকার ক্ষতি

নোয়াখালীবাসীর দেহ থাকে প্রবাসে, মন থাকে স্বদেশে: আবু সাঈদ রিয়াজ

যুক্তরাষ্ট্রে ভিসা পেতে নতুন জটিলতায় পড়ল বাংলাদেশ

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব আসেনি: অর্থমন্ত্রী

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব আসেনি: অর্থমন্ত্রী

বাংলাদেশি স্কুলশিক্ষিকা সাবিনা নেছার হত্যার রায়ের পর যা বললেন টিউলিপ

ফেসবুকে সেরা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পুরস্কার ঘোষণা জাকারবার্গের

ফেসবুকে সেরা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পুরস্কার ঘোষণা জাকারবার্গের

আধা-সরকারি, স্বায়ত্তশাসিত কর্মকর্তাদের বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা