মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
প্রায় দেড় ঘণ্টা পর রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আসে ১১টা ১৫ মিনিটে।ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে।
আগুনের খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়।
পরে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
