হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে আগুন
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আইআরজিসির দাবি, আজ ভোর থেকে ‘অননুমোদিত পথে চলাচলকারী তিনটি তেলবাহী জাহাজ বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে’।
আইআরজিসির নৌবাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছে, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথটির আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে।
বিবৃতিতে বলা হয়, ‘জাহাজগুলো তাদের নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। এ ছাড়া যুক্তরাষ্ট্রের আগ্রাসী দখলদার সামরিক বাহিনীর হামলার কারণেও সেগুলোতে আগুন জ্বলছে।’
আইআরজিসি আরও বলেছে, ‘হরমুজ প্রণালির জন্য ইরানের নিয়মকানুন সব জাহাজকে বারবার জানানো হয়েছে। এসব নিয়ম অমান্য করলে তার পরিণতি ভিন্ন কিছু হবে না।’
সূত্র: আল জাজিরা
