Sunday , 10 August 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

গাজায় প্রাণহানি ৬১ হাজার ছাড়াল, খাদ্য সংকট চরমে

প্রতিবেদক
Probashbd News
August 10, 2025 12:41 pm

গাজা উপত্যকায় ইসরায়েল বাহিনীর টানা অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬১ হাজার ৩৬৯-এ পৌঁছেছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকা থেকে আরও ৩৯ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৯১ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়।

শনিবার (৯ আগস্ট) সংবাদ মাধ্যম আনাদোলু এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একই সময় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন ২১ জন। আহত হয়েছেন আরও ৩৪১ জন। মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত শুধু সহায়তা সংগ্রহ করতে গিয়ে মারা গেছেন ১ হাজার ৭৪৩ জন। আহত হয়েছেন ১২ হাজার ৫৯০ জনের বেশি।

অন্যদিকে, খাবার ও চিকিৎসার অভাবে গত ২৪ ঘণ্টায় ১১ জন মারা গেছেন। তাদের মধ্যে শিশুও রয়েছে। এখন পর্যন্ত অনাহারে মারা গেছেন ২১২ জন, এর মধ্যে ৯৮ জন শিশু।

চলমান যুদ্ধ পরিস্থিতিতে গাজার মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। খাদ্য, ওষুধ ও নিরাপদ আশ্রয়ের সংকট চরমে।

গত মার্চে স্বল্পকালীন যুদ্ধবিরতির পর ১৮ মার্চ থেকে আবারও বড় ধরনের হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে নতুন করে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৮৬২ জন। আহত হয়েছেন আরও ৪০ হাজার ৮০৯ জন।

এদিকে, গাজায় চলমান যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক আদালত ইসরায়েলের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এ সংঘাতে শুধু প্রাণহানিই নয়, আহত হয়েছেন আরও ১ লাখ ৫২ হাজার ৮৫০ জন। অনেকেই এখনও নিখোঁজ। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে আটকে থাকা বহু মরদেহের কাছে পৌঁছাতেও পারছেন না।

 

সর্বশেষ - সাহিত্য