Thursday , 4 November 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সাহায্য করতে চায় অস্ট্রেলিয়া

প্রতিবেদক
Probashbd News
November 4, 2021 6:07 am
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সাহায্য করতে চায় অস্ট্রেলিয়া

রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু স্থিতিস্থাপকতা সৃষ্টিতে বাংলাদেশকে সহায়তা করতে চায় অস্ট্রেলিয়া।  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আগ্রহের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। 

মঙ্গলবার কপ২৬-র সাইডলাইন আলোচনায় তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিপক্ষীয় বৈঠকে দুই নেতা দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বিশেষ করে জলবায়ু সহযোগিতা ও রোহিঙ্গা প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত দেশ। অস্ট্রেলিয়ারও দাবানল, বন্যা ও জলবায়ু পরিবর্তনজনিত চরম ক্ষতির অভিজ্ঞতা রয়েছে। তাই আমরা দুই দেশ জলবায়ু ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে স্থিতিস্থাপকতা গঠনে একসঙ্গে কাজ করতে পারি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সেই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস দেন।

শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে অব্যাহত সমর্থনের জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান।   

সর্বশেষ - বিনোদন