বুধবার , ১০ নভেম্বর ২০২১ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

করোনার টিকা নিয়ে ১ মিলিয়ন ডলার জিতলেন নারী!

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ১০, ২০২১ ৯:৪২ পূর্বাহ্ণ
করোনার টিকা নিয়ে ১ মিলিয়ন ডলার জিতলেন নারী!

আন্তর্জাতিক ডেস্ক 

করোনার টিকা নিয়ে রাতারাতি কোটিপতি বনে গেলেন এক অস্ট্রেলীয় নারী। ২৫ বছর বয়সি ওই সৌভাগ্যবান নারীর নাম জোন ঝু।

টিকা নিয়ে সংশয় আর ভয়ের কারণে অনেকে টিকা নিতে অস্বীকারও করছেন। বিভিন্ন দেশের সরকার টিকা নিয়ে নানা সচেতনতামূলক উদ্যোগ নিলেও অনেক ক্ষেত্রে সেই উদ্যোগেও সাড়া মিলছে না কোথাও কোথাও। রিপাবলিকান ওয়ার্ল্ড ডটকমের।

তাই বাধ্য হয়ে জনগণকে টিকা নিতে উৎসাহদানে কোথাও কোথাও নানা পুরস্কারের আয়োজনও করা হচ্ছে সরকারি-বেসরকারি উদ্যোগে। তেমনই উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

সেখানে কোভিড টিকা নিতে দেশবাসীকে উৎসাহ দিতে কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিল সরকার। ‘দ্য মিলিয়ন ডলার ভ্যাক্স অ্যালায়েন্স’ নামে একটি লটারি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেখানে।

টিকা নেওয়ার পর সেই লটারি খেলায় অংশ নিয়েছিলেন ৩০ লাখ মানুষ। তাতে অংশ নিয়েছিলেন জোন ঝু নামে ওই নারীও।

জোন জানান, টিকা নিয়ে তিনি বাড়ি চলে গিয়েছিলেন। খেলায় অংশ নিয়েছিলেন ঠিকই, কিন্তু অতশত আর ভাবেননি। টিকা নেওয়ার ঠিক পর দিনই তার কাছে ফোন আসে।

জোনকে বলা হয়, আপনি কোটি টাকা জিতেছেন। জোন বলেন, প্রথমে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু একের পর এক সংবাদমাধ্যম থেকে ফোন আসতে শুরু করায় হতবাক হয়ে যাই।

১০ লাখ মার্কিন ডলার (প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা) জিতেছেন জোন। তিনি জানিয়েছেন, এই টাকা দিয়ে তিনি পরিবারের জন্য উপহার কিনবেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখবেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
‘রাজমিস্ত্রি বলে কি আমাদের মন নেই?’

‘রাজমিস্ত্রি বলে কি আমাদের মন নেই?’

আদালতের সিদ্ধান্তে তৃণমূল বিএনপিকে নিবন্ধনের সিদ্ধান্ত

কর্মস্থলে হিজাব নিষিদ্ধের আদেশ দিলেন জার্মানির আদালত

কর্মস্থলে হিজাব নিষিদ্ধের আদেশ দিলেন জার্মানির আদালত

অক্ষত বাঁধে বিপুল বরাদ্দ দিয়ে সরকারি অর্থ অপচয়

পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আবাসিক হোটেলের ৬ তলা থেকে লাফ মডেলের

আবাসিক হোটেলের ৬ তলা থেকে লাফ মডেলের

ভোলায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি, দুই সপ্তাহে ভর্তি ২৪৩ জন রোগী

মালয়েশিয়ায় করোনাকালে ১ লাখ ৬৫ হাজার বেকার

মালয়েশিয়ায় করোনাকালে ১ লাখ ৬৫ হাজার বেকার

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান এর সাথে সাক্ষাৎ করেছেন   রোম মিনি মার্কেট ব্যাবসায়ী সমিতি

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান এর সাথে সাক্ষাৎ করেছেন রোম মিনি মার্কেট ব্যাবসায়ী সমিতি

তুরস্কে লিরার রেকর্ড দরপতন, কারসাজির ঘটনা তদন্তের নির্দেশ এরদোগানের

তুরস্কে লিরার রেকর্ড দরপতন, কারসাজির ঘটনা তদন্তের নির্দেশ এরদোগানের