মঙ্গলবার , ২৩ নভেম্বর ২০২১ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে খুবই প্রয়োজন: শোয়েব আখতার

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ২৩, ২০২১ ১২:৩৩ অপরাহ্ণ
বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে খুবই প্রয়োজন: শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক 

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির পেসার শোয়েব আখতার বলেছেন, বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে খুবই প্রয়োজন। নিজেদের ক্রিকেটের উন্নয়নে তাদের উচিত উইকেট, ক্রিকেট অবকাঠামো, সবকিছুতেই পরিবর্তন আনা। 

টুইটারে এক ভিডিও পোস্টে পাকিস্তানের সাবেক এই তারকা পেসার বলেন, এই উইকেটে খেলে কোনো লাভ নেই। যদি বাউন্সি উইকেটে বাংলাদেশ না খেলে, তাহলে ব্যাটিং, বোলিং কোনোটিরই উন্নতি হবে না। কেবল স্পিন দিয়ে আর কত দিন জিতবে বাংলাদেশ?

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত সাবেক এই তারকা পেসার আরও বলেন, বিশ্বকাপের মূলপর্বে টানা পাঁচ ম্যাচে হেরে শূন্য হাতে ফিরেছে বাংলাদেশ। এটা আমার ভালো লাগেনি। আমি তো তাদের বিশ্বকাপের দাবিদারই মনে করেছি। এমনকি পরের বিশ্বকাপেরও দাবিদার তারা।

বিশ্বকাপে টানা পরাজয়ের পর পাকিস্তানের বিপক্ষে নিজেদের ঘরের মাঠেই টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ দল। টাইগারদের বাজে পারফরম্যান্স নিয়ে শোয়েব আখতার বলেন, পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ৩-০তে হেরেছে, এতে আমি কষ্ট পেয়েছি। আমি বাংলাদেশের ক্রিকেটকে নিচের দিকেই নামতে দেখছি। এটা খুব ভালো লক্ষণ নয়।

পাকিস্তানি এই ফাস্ট বোলার আরও বলেন, বাংলাদেশ দারুণ একটি দেশ, সে দেশের মানুষও দারুণ। বাংলাদেশের মানুষ আমাকে অনেক ভালোবাসেন। বাংলাদেশে গেলে অনেক সমাদর পাই, তারা অনেক সময় দিয়ে খাতির-যত্ন করেন। তবে এভাবে তারা ক্রিকেটে সামনে এগোতে পারবে না- এটা মেনে নিতে পারছি না।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
মালয়েশিয়ায় ‘স্বদেশী’কে হত্যা করে পুঁতে রাখে বাংলাদেশি

মালয়েশিয়ায় ‘স্বদেশী’কে হত্যা করে পুঁতে রাখে বাংলাদেশি

মুক্ত হচ্ছেন বাবর, কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়

সীমিত পরিসরে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু

সীমিত পরিসরে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু

যুদ্ধ আতঙ্কে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা

যুদ্ধ আতঙ্কে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা

২৯ মার্চ ঈদুল ফিতরের চাঁদ দেখা অসম্ভব

মেয়ের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে খুন করে পুঁতে রেখেছিলেন বাবা!

জার্মান আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মাহফুজ

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান এর সাথে সাক্ষাৎ করেছেন   রোম মিনি মার্কেট ব্যাবসায়ী সমিতি

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান এর সাথে সাক্ষাৎ করেছেন রোম মিনি মার্কেট ব্যাবসায়ী সমিতি

মাংসপেশির চোটে অবসর নিতে বাধ্য হতে পারেন রামোস

মাংসপেশির চোটে অবসর নিতে বাধ্য হতে পারেন রামোস

তিন মাসে বিদেশি ঋণ বাড়ল সাত বিলিয়ন ডলার