শনিবার , ১৭ ডিসেম্বর ২০২২ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

স্ত্রীর সঙ্গে দেখা করতে সাইকেলে চড়ে বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ১৭, ২০২২ ৬:১৪ পূর্বাহ্ণ

স্ত্রীর সঙ্গে ছুটি কাটাতে নেপালের কাঠমান্ডু থেকে বাইসাইকেলে করে বাংলাদেশে এসেছেন জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিনজ। শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি বাংলাদেশে আসেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম।

জানা গেছে, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন থমাস প্রিনজ। সে সময় তিনি ঢাকার এক নারীকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তার স্ত্রী ঢাকায় থাকেন। স্ত্রীর সঙ্গে ছুটি কাটাতে অনেকটা শখের বশেই তিনি চলতি মাসের ১০ তারিখ কাঠমান্ডু থেকে সাইকেলে রওনা দেন। প্রতিদিন ১২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। শুক্রবার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ছুটি কাটিয়ে জানুয়ারিতে আবারো সাইকেল চালিয়ে কাঠমান্ডুতে ফিরে যাবেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, নেপালে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিনজ ব্যক্তিগত সফরে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে প্রবেশকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা জানানো হয়েছে। আজ শনিবার সকালে বগুড়া থেকে সাইকেলে করে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে রাতভর সংঘর্ষে নিহত প্রায় ১০০ সেনা

প্রিয়াঙ্কার ফিটনেস রহস্য যে খাবারে

প্রিয়াঙ্কার ফিটনেস রহস্য যে খাবারে

ইউক্রেনকে ২৭৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সেপ্টেম্বরই হতে পারে লোডশেডিংয়ের সবশেষ মাস : পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে নিউইয়র্কে প্রবাসীদের সমাবেশ

ইতালির ভেনিস বাংলা স্কুলের শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ সম্পন্ন

ইতালির ভেনিস বাংলা স্কুলের শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ সম্পন্ন

গাজায় মানবিক কনভয়ে ইসরায়েলি হামলায় বাংলাদেশের নিন্দা

উন্নয়ন রুখতেই বিএনপির দেশবিরোধী লবিস্ট নিয়োগ: পরশ

উন্নয়ন রুখতেই বিএনপির দেশবিরোধী লবিস্ট নিয়োগ: পরশ

প্যারিসের রাস্তায় শেষ সংবাদপত্র ফেরিওয়ালা আলি আকবর পেলেন ফ্রান্সের সর্বোচ্চ সম্মান

করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার দায় সরকারের : ফখরুল

করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার দায় সরকারের : ফখরুল