Thursday , 2 December 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলন জঘন্য প্রকল্প’

প্রতিবেদক
Probashbd News
December 2, 2021 1:37 pm
‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলন জঘন্য প্রকল্প’

 অনলাইন ডেস্ক 

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানিয়ে গণতন্ত্র সম্মেলন অনুষ্ঠান করতে যাচ্ছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এই কর্মসূচিকে বিশ্বের অন্যতম জঘন্য প্রকল্প বলে অভিহিত করেছেন। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ৯ ও ১০ ডিসেম্বর  ভার্চুয়ালি এই গণতন্ত্র সম্মেলন করতে যাচ্ছেন। সম্মেলনে বিশ্বের ১১০ দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।  তবে বাইডেনের গণতন্ত্র সম্মেলনে রাশিয়া, চীন ও তুরস্কের মতো দেশ নেই।

এ বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বুধবার এক বিবৃতিতে বলেন, কোন দেশকে তারা আমন্ত্রণ জানাবে আর কোন দেশকে জানাবে না, বাইডেন প্রশাসন সম্পূর্ণ তাদের নিজেদের বিচার-বুদ্ধি মতো সিদ্ধান্ত নিয়েছে । আমেরিকার এই উদ্যোগ চলমান বিশ্ব ব্যবস্থার আওতায় অন্যতম প্রধান জঘন্য প্রকল্প।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, আমেরিকা বিশ্বকে বিভক্ত করার জন্য কাজ করছে। এবার কথিত গণতন্ত্র সম্মেলনের নামে কিছু দেশকে আমন্ত্রণ জানিয়ে এবং কিছু দেশকে বাদ দিয়ে সে বিভক্তিকরণ প্রক্রিয়া আনুষ্ঠানিকতা পেল।

সের্গেই লাভরভ বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলের ভিত্তিতে জাতিসংঘ কেন্দ্রিক কিছু নিয়মকানুন প্রতিষ্ঠিত হয়েছিল।  আমেরিকা এবং পশ্চিমা কিছু দেশ  তাকে ধ্বংস করে দিয়েছে। তারা এখন চেষ্টা করছে জাতিসংঘের নিয়ম-নীতির বদলে নতুন নিয়ম-নীতি প্রতিষ্ঠা করতে যা থেকে শুধুমাত্র তারাই লাভবান হবে।

লাভরভের এই বিবৃতির আগে গত শনিবার চীন এবং রাশিয়া যৌথভাবে মার্কিন গণতন্ত্র সম্মেলনের নিন্দা জানিয়ে বলেছে, স্নায়ু যুদ্ধকালীন মানসিকতার ফসল হচ্ছে এই গণতন্ত্র সম্মেলন এবং এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভক্ত করা হবে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
গর্ভপাতের সমর্থনে উত্তাল যুক্তরাষ্ট্র, ৫০ রাজ্যে মিছিল

গর্ভপাতের সমর্থনে উত্তাল যুক্তরাষ্ট্র, ৫০ রাজ্যে মিছিল

৫ টাকায় ঈদের নতুন জামা পেল ছিন্নমূল শিশুরা

গণহত্যা নিয়ে সতর্ক করলেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত

গণহত্যা নিয়ে সতর্ক করলেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত

শ্রীনগরে মান্দ্রা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় আল্লাহ্ ভরসা লৌহজং চ্যাম্পিয়ন

ফেসবুকে ‘উসকানিমূলক’ পোস্ট দেওয়ার অভিযোগে নিপুণ রায়ের বিরুদ্ধে থানায় জিডি

ইসরাইলি কারাগারে বিদ্যুৎস্পৃষ্ট ও পিটিয়ে ফিলিস্তিনিকে হত্যা

ইসরাইলি কারাগারে বিদ্যুৎস্পৃষ্ট ও পিটিয়ে ফিলিস্তিনিকে হত্যা

আ.লীগ নেতা টিপু ও কলেজ ছাত্রী হত্যা: শ্যুটার গ্রেপ্তার

খোলামেলা ছবি পোস্ট করে কী বার্তা দিলেন জ্যাকলিন?

খোলামেলা ছবি পোস্ট করে কী বার্তা দিলেন জ্যাকলিন?

মেসি পিএসজিতে গেলে তাদের সব শিরোপা দিয়ে দিন : রদ্রিগেজ

মেসি পিএসজিতে গেলে তাদের সব শিরোপা দিয়ে দিন : রদ্রিগেজ

সীতাকুণ্ডে আগুন ও বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক