শনিবার , ২২ অক্টোবর ২০২২ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ শস্য উৎপাদনের রেকর্ড রাশিয়ার

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ২২, ২০২২ ২:৫৬ পূর্বাহ্ণ

চলতি বছর ১৫ কোটি টন শস্য উৎপাদিত হয়েছে রাশিয়ায়। বিশ্বের বৃহত্তম এই দেশটির ইতিহাসে এই প্রথম এত বেশি পরিমাণ খাদ্যশস্য উৎপন্ন হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ।

শুক্রবার মস্কোতে রাশিয়ার কৃষি মন্ত্রণালয় কার্যালয়ে মন্ত্রণালয় কর্মকর্তাদের এক বৈঠকে মন্ত্রী বলেন, ‘দেশজুড়ে গম ও ভুট্টা কাটার মৌসুম শুরু হয়েছে। আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৪ কোটি ৭৫ লাখ টন শস্য কাটা হয়ে গেছে; এবং মৌসুম শেষ হওয়া পর্যন্ত উৎপাদিত শস্যের পরিমাণ ১৫ কোটি টন ছাড়িয়ে যাবে বলে আমরা আশা করছি।’

‘রাশিয়ার সমস্ত কৃষক ও দেশের কৃষি খাতের জন্য এটি একটি দারুন সুসংবাদ।’

বিশ্বে খাদ্যশস্য উৎপাদনে শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে রাশিয়া অন্যতম। এর আগে দেশটিতে সর্বোচ্চ শস্য উৎপাদনের রেকর্ড হয়েছিল ২০১৭ সালে। ওই বছর মোট ১৩ কোটি ৫৫ লাখ টন খাদ্যশস্য উৎপন্ন হয়েছিল রাশিয়ায় এবং তার মধ্যে গমের পরিমাণ ছিল ৮ কোটি ৬০ লাখ টন।

তবে চলতি মৌসুমে গমের পরিমাণ ১০ কোটি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা কৃষি মন্ত্রণালয়ের।

গত ৩০ সেপ্টেম্বর রুশ ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে ইউক্রেনের চার প্রদেশ খেরসন, ঝাপোরিজ্জিয়া, দনেৎস্ক ও লুহানস্ক। প্রতি বছর এই চার প্রদেশ থেকে ৫০ লাখ টন শস্য রাশিয়ার মোট উৎপাদিত খাদ্যশস্যের সঙ্গে যুক্ত হবে বলেও আশা করছে মস্কো।

খাদ্যশস্য উৎপাদনের পাশাপাশি রপ্তানির দিক থেকেও অন্যতম শীর্ষস্থানীয় দেশ রাশিয়া। প্রতিবছর আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি গমের যোগান আসে কানাডা থেকে। কানাডার পর এই তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া।

রুশ কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ কৃষিবর্ষে ১ জুন থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ৮ কোটি ৩০ লাখ টন গম রপ্তানি করেছে দেশটি।

আন্তর্জাতিক কৃষিবর্ষের শুরু হয় প্রতিবছর ১ জুন থেকে। ধারণা করা হচ্ছে, চলতি কৃষিবর্ষের শেষ নাগাদ বিশ্ববাজারে ৫ কোটি টন গম সরবরাহ করতে পারবে রাশিয়া।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
দুরভিসন্ধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

দুরভিসন্ধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

বৈধ কাগজবিহীন অভিবাসীদের ফেরাতে ইউরোপের চাপে বাংলাদেশ

বৈধ কাগজবিহীন অভিবাসীদের ফেরাতে ইউরোপের চাপে বাংলাদেশ

সেনা-বিমানবাহিনীর সঙ্গে নৌবাহিনীকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সেনা-বিমানবাহিনীর সঙ্গে নৌবাহিনীকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ-ভারত সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের উর্ধ্বে: প্রধানমন্ত্রী

আর্কিটেকচার ইন্জিনিয়ারিং এ ঋতু মনির মাসটার্স ডিগ্রি লাভ

চীনে ছড়িয়ে পড়ছে ডেল্টা, লকডাউনে আটকা কয়েক লাখ মানুষ

চীনে ছড়িয়ে পড়ছে ডেল্টা, লকডাউনে আটকা কয়েক লাখ মানুষ

বিজয়ের মাসে র‌্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ‘ষড়যন্ত্র’

বিজয়ের মাসে র‌্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ‘ষড়যন্ত্র’

আইসিসির বর্ষসেরা একাদশে মোস্তাফিজ

আইসিসির বর্ষসেরা একাদশে মোস্তাফিজ

প্রতারণার মামলা থেকে রেহাই পেলেন ব্রিটিশ-বাংলাদেশি এমপি আফসানা

প্রতারণার মামলা থেকে রেহাই পেলেন ব্রিটিশ-বাংলাদেশি এমপি আফসানা

গাজায় মানবিক কনভয়ে ইসরায়েলি হামলায় বাংলাদেশের নিন্দা