শনিবার , ২২ অক্টোবর ২০২২ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মালয়েশিয়ায় ১৬ বাংলাদেশিসহ ৫২ অভিবাসী গ্রেফতার

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ২২, ২০২২ ২:২৫ পূর্বাহ্ণ

মালয়েশিয়া পাইকারি বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৬ বাংলাদেশিসহ ৫২ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে দেশটির রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের (আরটিডি) একটি পাইকারি বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরটিডির ডেপুটি ডিরেক্টর জুলকিফ্লাই ইসমাইল বলেন, আরটিডি পাইকারি বাজারে টানা দুই ঘণ্টার অভিযানে ১৬ জন বাংলাদেশি, মিয়ানমারের ২৮ জন, ইন্দোনেশিয়ার ৬ জন এবং দুইজন ভারতীয়কে গ্রেফতার করেছে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ। যাদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে।

তিনি আরও বলেন, ড্রাইভিং লাইসেন্স ও পণ্যবাহী গাড়ির লাইসেন্স না থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযানে আটটি লরি, ১২টি ভ্যান, ২৫টি মোটরসাইকেল, ছয়টি ও সাতটি ট্রাইসাইকেলসহ ৫৮টি যান জব্দ করা হয়েছে।

অন্যদিকে, বৈধ কাগজপত্র না থাকায় আটক ৫২ অভিবাসীকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

গমের আটা ময়দা সুজির রপ্তানি নিষিদ্ধ করলো ভারত

টিকার সনদ ছাড়া মার্কেটে প্রবেশ নয়, ট্রেন-প্লেন-লঞ্চেও না

টিকার সনদ ছাড়া মার্কেটে প্রবেশ নয়, ট্রেন-প্লেন-লঞ্চেও না

টিকাদানে ব্যাপক সাফল্য তুরস্কের, ৮ কোটি জনসংখ্যার ৭ কোটির টিকা সম্পন্ন!

টিকাদানে ব্যাপক সাফল্য তুরস্কের, ৮ কোটি জনসংখ্যার ৭ কোটির টিকা সম্পন্ন!

ঠাকুরগাঁওয়ে শিশু বিবাহ বন্ধে অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের সংলাপ

ঠাকুরগাঁওয়ে শিশু বিবাহ বন্ধে অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের সংলাপ

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে বদরুল-মঈনুল প্যানেলের নিরঙ্কুশ জয়লাভ

ইউক্রেন যুদ্ধ নিয়ে কঠিন পরিস্থিতির মুখে পুতিন

নোয়াখালীতে আবারও বাড়ছে বন্যার পানি-মৃত্যু ৫

টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন কোহলি, নতুন অধিনায়ক কে?

টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন কোহলি, নতুন অধিনায়ক কে?

হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন ,দাবি করেছে দখলদার ইসরায়েল

কঠোরতম বিধিনিষেধে ব্যাংক লেনদেনের নতুন সময়

কঠোরতম বিধিনিষেধে ব্যাংক লেনদেনের নতুন সময়