শুক্রবার , ১০ ডিসেম্বর ২০২১ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

লরি চালকের অন্য কোনো উদ্দেশ্য ছিল, বললেন সায়ন্তিকা

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ১০, ২০২১ ৬:০৬ পূর্বাহ্ণ
লরি চালকের অন্য কোনো উদ্দেশ্য ছিল, বললেন সায়ন্তিকা

বিনোদন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনার কবলে পড়া তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তার গাড়িতে ধাক্কা দেওয়া লরি চালকের অন্য কোনো উদ্দেশ্য ছিল। তিনি ওই লরি চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ভোরে বাঁকুড়া থেকে ফেরার পথে রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার রাজবাঁধ এলাকায় তার গাড়ির সঙ্গে একটি লরির সংঘর্ষ হয়। এতে তৃণমূল কংগ্রেসের এ নেত্রীর হাতে ও কাঁধের পেছনে গুরুতর আঘাত লাগে। পরে কলকাতায় না এসে বাঁকুড়ায় ফিরে যান তিনি।

দুর্ঘটনার বর্ণনা করতে গিয়ে সায়ন্তিকা বলেন, আমি কোথাও গেলে সাধারণত তাড়াহুড়ো করি না। সময় হাতে নিয়ে বের হই। এদিনও এক্সপ্রেসওয়ে ধরে কলকাতার দিকে এগোচ্ছিলাম। হঠাৎই একটি লরি এসে আমার গাড়িতে ধাক্কা দেয়। পরে লরিটি প্রচণ্ড বেগে পালানোর চেষ্টা করে। আমার গাড়ির চালক লরিটিকে ধাওয়া করে।

এটা নিছক দুর্ঘটনা, না কি অন্য কোনো উদ্দেশ্য ছিল- এ বিষয়ে অভিনেত্রী বলেন, সাধারণত পুলিশ তাড়া করলে কোনো গাড়ির চালক গাড়ি থামিয়ে দেয় অথবা গতি কমিয়ে দেয়। এক্ষেত্রে লরিটি গতি আরও বাড়িয়ে দিয়েছিল। যদিও পরে লরিচালককে আটক করেছে পুলিশ। তবে আমার মনে হয় চালকের অন্য কোনও উদ্দেশ্য ছিল।

এদিকে চিকিৎসক সায়ন্তিকা হালকা ঘুমের ওষুধ দিয়েছেন। কয়েকদিন তাকে বিছানার সঙ্গেই কাটাতে হবে। বেড রেস্ট শেষে আবারও ক্যামেরার সামনে দেখা মিলবে তার। আজ বাঁকুড়া থেকে কলকাতায় আসার কথা রয়েছে সায়ন্তিকার।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
সরকার পতনে আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি: ফখরুল

সরকার পতনে আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি: ফখরুল

জুভেন্টাস ছেড়ে কোথায় যাচ্ছেন রোনাল্ডো?

জুভেন্টাস ছেড়ে কোথায় যাচ্ছেন রোনাল্ডো?

‘আমাদের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিনগুলোতে আরও দৃঢ় ও গভীর হবে’

শেখ হাসিনা পরিবারের ১২৪ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

ছয়শ’ দিন পর আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল অস্ট্রেলিয়া

ছয়শ’ দিন পর আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল অস্ট্রেলিয়া

ফিলিস্তিন নামে কোনো স্বাধীন রাষ্ট্র হতে দেব না: ইসরাইলি স্বরাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিন নামে কোনো স্বাধীন রাষ্ট্র হতে দেব না: ইসরাইলি স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশে যেতে চাইলে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

বিদেশে যেতে চাইলে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্ত্রীকে দেওয়া সেই ভিডিও কলের জন্য এখন টাকা পাচ্ছেন মেসি!

স্ত্রীকে দেওয়া সেই ভিডিও কলের জন্য এখন টাকা পাচ্ছেন মেসি!

আইভি রহমানের সমাধিতে যুবলীগের শ্রদ্ধা

আইভি রহমানের সমাধিতে যুবলীগের শ্রদ্ধা