শনিবার , ১১ ডিসেম্বর ২০২১ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কানাডায় ঢুকতে পারলেন না মুরাদ হাসান

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ১১, ২০২১ ৫:০৯ পূর্বাহ্ণ
কানাডায় ঢুকতে পারলেন না মুরাদ হাসান

বিতর্কিত রাজনীতিক এবং সংসদ সদস্য ডা. মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি।

টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়া হয় বলে জানা গেছে।

কানাডার স্থানীয় বাংলা অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, কানাডায় বসবাসরত তার ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে কানাডার সরকারি সূত্র থেকে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। কানাডা বর্ডার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি।

নারীর প্রতি অশোভন মন্তব্য করে বিতর্কিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান আমিরাতের একটি ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ৩১ মিনিটে টরন্টো পিয়ারসন্স আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে তাকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে চাওয়া হয়। বিপুল সংখ্যক কানাডিয়ান নাগরিক কানাডায় তার প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন বলেও তাকে জানানো হয়।

পরে তাকে মধ্যপ্রচ্যের একটি দেশের বিমানে তুলে দেয়া হয় বলে জানা গেছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

মানিকগঞ্জে ছাত্রকে বেত্রাঘাত করায় শিক্ষক বহিস্কার

ডেনমার্কস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

এবার পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কা

এবার পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কা

ড. ইউনূসের জাপান সফরে হবে ৭‌টি সমঝোতা স্মারক সই

বেনজীরের যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

দীর্ঘ দিন বন্ধ থাকার পরে ওমরাহ করার সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা

দীর্ঘ দিন বন্ধ থাকার পরে ওমরাহ করার সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা

মোহাম্মদ হাশেম সম্মাননা পদকের জন্য মনোনীত হয়েছেন আবু সাঈদ রিয়াজ

মোহাম্মদ হাশেম সম্মাননা পদকের জন্য মনোনীত হয়েছেন আবু সাঈদ রিয়াজ

যুক্তরাষ্ট্র প্রবাসী‌দের বৈধ পথে রে‌মিট্যান্স পাঠা‌নোর আহ্বান

পোশাক ও বস্ত্রকলশ্রমিকদের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু

পোশাক ও বস্ত্রকলশ্রমিকদের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু