মঙ্গলবার , ১৪ ডিসেম্বর ২০২১ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নভেম্বরের সেরা ওয়ার্নার ও ম্যাথিউস

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ১৪, ২০২১ ১২:৫০ অপরাহ্ণ
নভেম্বরের সেরা ওয়ার্নার ও ম্যাথিউস

 স্পোর্টস ডেস্ক 

আইসিসির নভেম্বর মাসের সেরাদের সংক্ষিপ্ত তালিকায় নাম ছিল বাংলাদেশের নাহিদা আক্তার, পাকিস্তানের আনাম আমিন ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাথিউসের। নাহিদা ও আনাম আমিনকে ছাড়িয়ে মাস সেরা নির্বাচিত হলেন হেইলি ম্যাথিউস। 

আর ছেলেদের ক্রিকেটে সংক্ষিপ্ত তালিকায় নাম ছিল অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের টিম সাউদি ও পাকিস্তানের আবিদ আলির। টিম সাউদি ও আবিদ আলিকে ছাড়িয়ে আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ডেভিড ওয়ার্নার। 

গত ৭ ডিসেম্বর নভেম্বর মাসের সেরার লড়াইয়ে থাকাদের নাম প্রকাশ করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। সোমবার জানানো হয় বিজয়ীদের নাম।

অস্ট্রেলিয়ার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল ডেভিড ওয়ার্নারের। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে অপরাজিত ৮৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ওয়ার্নার। 

আর সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ৩০ বলে ৪৯ রানের ইনিংস খেলার পর ফাইনালে ৩৮ বলে ৫৩ রান করে দলকে শিরোপা উপহার দিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার জিতেন ওয়ার্নার। 

চলতি বছর থেকেই আইসিসি মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করে আইসিসি। ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
লিবিয়ার বাংলাদেশি স্কুল পরিদর্শন করলেন নবনিযুক্ত রাষ্ট্রদূত

লিবিয়ার বাংলাদেশি স্কুল পরিদর্শন করলেন নবনিযুক্ত রাষ্ট্রদূত

আ’লীগকে রাজনীতি করার লাইসেন্স দিয়েছিল বিএনপি: আব্বাস

আ’লীগকে রাজনীতি করার লাইসেন্স দিয়েছিল বিএনপি: আব্বাস

যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিদেশিদের করোনা টিকা বাধ্যতামূলক করার চিন্তা

যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিদেশিদের করোনা টিকা বাধ্যতামূলক করার চিন্তা

বোনের ছেলেমেয়ের লাশ গাড়িতে নিয়ে মাসের পর মাস ঘুরছিলেন তিনি

বোনের ছেলেমেয়ের লাশ গাড়িতে নিয়ে মাসের পর মাস ঘুরছিলেন তিনি

মেসির জন্য আইফেল টাওয়ার ভাড়া করেছে পিএসজি!

মেসির জন্য আইফেল টাওয়ার ভাড়া করেছে পিএসজি!

অনুশীলনের সময় পতাকা টানানোর অনুমতি চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড

অনুশীলনের সময় পতাকা টানানোর অনুমতি চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড

কাবুলের ১১ কিলোমিটারের মধ্যে তালেবান

কাবুলের ১১ কিলোমিটারের মধ্যে তালেবান

মন্ত্রীর মিটিংয়ের পর পিঁয়াজ কেজিতে বাড়ল ১০ টাকা

মন্ত্রীর মিটিংয়ের পর পিঁয়াজ কেজিতে বাড়ল ১০ টাকা

ঢাবি শিক্ষার্থীদের যে ২ বিশেষ সুবিধা দেওয়া শুরু করলো ছাত্রশিবির

পরকীয়া প্রেমিকাকে ‘সন্তুষ্ট’ করতে না পারায় খুন হন শফিকুল