মঙ্গলবার , ১ মার্চ ২০২২ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রুশ হামলায় ৭০ সেনা নিহতের দাবি ইউক্রেনের

প্রতিবেদক
Probashbd News
মার্চ ১, ২০২২ ৭:৩৪ পূর্বাহ্ণ
রুশ হামলায় ৭০ সেনা নিহতের দাবি ইউক্রেনের

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের ওখতিরকা শহরে দেশটির সেনাবাহিনীর একটি দলের ওপর হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। গত রোববারের ওই হামলায় ৭০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। খবর বিবিসির।

সুমি অঞ্চলের স্থানীয় প্রশাসনের প্রধান দিমিত্র ঝিভিৎস্কি বলেন, ইউক্রেনীয় সেনাদলের ওপর রাশিয়া গোলা হামলা চালিয়েছে।

গত বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইতিমধ্যে ইউক্রেনের কয়েকটি শহরে ঢুকে পড়েছে তারা। বিভিন্ন শহরের রাস্তায় দুই পক্ষের মধ্যে লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে।

দিমিত্র ঝিভিৎস্কি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ধ্বংসস্তূপ থেকে ইউক্রেনের সেনাদের মৃতদেহ বের করে আনতে কাজ করছেন উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবীরা। ধ্বংসস্তূপে উদ্ধারকাজের একটি ছবি ইউক্রেনের যোগাযোগবিষয়ক অ্যাপ টেলিগ্রামে প্রকাশ করেছেন তিনি।

অ্যাপ টেলিগ্রামে ঝিভিৎস্কি লিখেছেন, ‘৭০ জন ইউক্রেনীয় সেনাকে সমাহিত করার জন্য সমাধিস্থল প্রস্তুত করা হচ্ছে।’ শত্রুপক্ষও কর্মফল ভোগ করছে উল্লেখ করে ঝিভিৎস্কি আরও বলেন, শহরের রাস্তায় রুশ সেনাদের অনেক মরদেহ পড়ে ছিল। মরদেহগুলো রেডক্রসের কাছে হস্তান্তর করা হচ্ছে।

তবে দিমিত্র ঝিভিৎস্কির বক্তব্যের সত্যতা যাচাই করা যায়নি বলে উল্লেখ করেছে বিবিসি।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

অস্ট্রিয়াতে রেস্তোরাঁ ব্যাবসায় সফলতা পেয়েছেন মোঃ মিলন মিয়া

ছিনতাইকারী থেকে হাজার কোটি টাকার মালিক পিয়াসার সহযোগী মিশু!

ছিনতাইকারী থেকে হাজার কোটি টাকার মালিক পিয়াসার সহযোগী মিশু!

প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স এর ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে বাংলার অর্থনীতি, তবু কেন প্রবাসীরা অবহেলিত?

শিক্ষার্থীদের হাফ ভাড়ার জন্য সংসদে আইন পাসের দাবি রুমিনের

শিক্ষার্থীদের হাফ ভাড়ার জন্য সংসদে আইন পাসের দাবি রুমিনের

ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হলো জাতিসংঘ

ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হলো জাতিসংঘ

করোনায় প্রাণ গেল আরও ১৭৩ জনের

করোনায় প্রাণ গেল আরও ১৭৩ জনের

লন্ডনে ভাষা শহীদদের স্মরণ করল যুক্তরাজ্যের ঢাবি অ্যালামনাইরা

করোনায় একদিনে ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৯৬১৪

করোনায় একদিনে ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৯৬১৪

ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত

‘সেই অন্ধকার দৃশ্য দেখতে পারবেন অন্ধকার হওয়ার ৪৬০ কোটি বছর পরে’