বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর ২০২১ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সিলেটের সব জেলা-উপজেলায় বিক্ষোভ করবে বিএনপি

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ২৩, ২০২১ ৬:৪৮ পূর্বাহ্ণ
সিলেটের সব জেলা-উপজেলায় বিক্ষোভ করবে বিএনপি

হবিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশ হামলা চালিয়েছে দাবি করে এর প্রতিবাদে আগামী শনিবার (২৪ ডিসেম্বর) সিলেট বিভাগের উপজেলা ও রোববার সব জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। পাশাপাশি পুলিশ সুপারসহ জেলার তিন কর্মকর্তার অপসারণসহ আইনের আওতায় আনার দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার সাতটি জেলায় সমাবেশ ছিল। এর মধ্যে ছয়টিতে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারলেও হবিগঞ্জে পুলিশ পরিকল্পিতভাবে হামলা করে তিন শতাধিক নেতাকর্মীকে আহত করেছে। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

তিনি এ হামলার জন্য হবিগঞ্জের পুলিশ সুপার মুরাদ আলী, ওসি মাশুক আলী ও ওসি নাজমুল হাসানকে দায়ী করে অবিলম্বে তাদের অপসারণের দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, দমনপীড়ন করে জনগণের ন্যায়সঙ্গত দাবির পক্ষে যে আন্দোলন তা দমন করা যাবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক, মোকতাদির চৌধুরী, শাম্মী আকতার, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

‌বাংলাদেশ জাতিসংঘের মর্যাদাপূর্ণ একটি সদস্যরাষ্ট্র: জাতিসংঘ মহাসচিব

পুর্ব লন্ডনে জঙ্গিবাদের অভিযোগে ১৭ বছরের এক কিশোরীকে গ্রেফতার

উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৩ লাখ ৭ হাজার শিক্ষার্থী

‌‌‘প্রবাসীদের সেবায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে সরকার’

‌‌‘প্রবাসীদের সেবায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে সরকার’

এমপির কিল-ঘুষি; সুষ্ঠু সমাধান না হলে একযোগে পদত্যাগের ঘোষণা

টানা ১০ দিন হেঁচকি, হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট

টানা ১০ দিন হেঁচকি, হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট

২২ দিনে প্রবাসী আয় এলো ১৩ হাজার কোটি টাকা

টুর্নামেন্টের ট্রফি আছড়ে ভাঙলেন ইউএনও

মুরাদকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যনির্বাহী সভায়: হানিফ

মুরাদকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যনির্বাহী সভায়: হানিফ

‘গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তিই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ’

‘গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তিই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ’