শুক্রবার , ২৪ ডিসেম্বর ২০২১ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কোনো উসকানি দিয়ে লাভ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ২৪, ২০২১ ১:৫১ অপরাহ্ণ
কোনো উসকানি দিয়ে লাভ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশ বঙ্গবন্ধুর দেশ। এখানে কোনো উসকানি দিয়ে লাভ হবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হবে। এ দেশ সবার। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ থাকবে। কোনো শক্তি বাংলাদেশকে এ জায়গা থেকে সরাতে পারবে না। সবাই এখানে বাংলাদেশি এবং আমরা সবাই বাঙালি। 

শুক্রবার রাজধানীর লালবাগে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্মেলনের শুরুতে ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ-ভারতের মধ্যে সুসম্পর্কের কথা উল্লে­খ করে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। উভয় দেশ শুধু ইতিহাস-সংস্কৃতিই ভাগাভাগি করে না, ধর্মনিরপেক্ষতা, পারস্পরিক সুযোগ-সুবিধাও ভাগাভাগি করে। বাংলাদেশকে ভারত সবসময় সমর্থন করেছে এবং করে যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বড়দিনে যেমন আমরা সবাই একত্রিত হই, তেমনই পূজার সময়েও আমরা একত্রিত হই। ঈদের সময়েও একই চিত্র দেখা যায় আমাদের দেশে। এছাড়াও আমরা বৌদ্ধ পূর্ণিমাতে সবাই সবার আনন্দ ভাগাভাগি করি। এটাই বাংলাদেশ। হাজার বছর পেছনে তাকালেও একই দৃশ্য দেখা যাবে। এজন্যই আমরা দুর্বার গতিতে সম্মুখে চলছি।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশ ঐক্যের ভিত্তিতে স্বাধীন হয়। এ দেশে সবার সমান অধিকার আছে। স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছেন, তারা যদি নিজ নিজ এলাকায় সজাগ থাকেন, তাহলে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এ ছাড়া পূজা উদযাপন পরিষদকে স্থানীয় পর্যায়ে সংগঠিত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের জায়গা দিন দিন আরও দৃঢ় হবে। তবে এখনো দুই দেশের মধ্যে অমীমাংসিত কিছু সমস্যা রয়ে গেছে। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, তিস্তা নদীর পানির সমস্যা সমাধান করতে পারলে দুই দেশের জনগণই লাভবান হবে। দেশে অসাম্প্রদায়িকতা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের মাঠে থাকার কথা বলেন তিনি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি। এতে বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জেএল ভৌমিক, সদস্য সচিব চন্দ্রনাথ পোদ্দারসহ প্রমুখ।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
তুরস্কে লিরার রেকর্ড দরপতন, কারসাজির ঘটনা তদন্তের নির্দেশ এরদোগানের

তুরস্কে লিরার রেকর্ড দরপতন, কারসাজির ঘটনা তদন্তের নির্দেশ এরদোগানের

টরন্টোতে সিএনবিডি টিভির জমজমাট উদ্বোধনী

চট্টগ্রামে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রাম

বিদেশি কর্মী নিপীড়নের অভিযোগ মালয়েশিয়ার অর্থনীতির জন্য হুমকি

বিদেশি কর্মী নিপীড়নের অভিযোগ মালয়েশিয়ার অর্থনীতির জন্য হুমকি

শরীরের চর্বি না কি পানির ওজন কমছে, বুঝবেন যেভাবে

শরীরের চর্বি না কি পানির ওজন কমছে, বুঝবেন যেভাবে

অর্ধেক উপস্থিতি নিয়ে চলবে সব অফিস

অর্ধেক উপস্থিতি নিয়ে চলবে সব অফিস

গার্মেন্টস খোলার বিষয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

গার্মেন্টস খোলার বিষয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলো পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ যাত্রীদের দ্রুত উদ্ধার দাবি ফখরুলের

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ যাত্রীদের দ্রুত উদ্ধার দাবি ফখরুলের

উদ্বোধনী জুটিতে রেকর্ড, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

উদ্বোধনী জুটিতে রেকর্ড, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ