বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি ২০২২ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

জার্মান আদালতে সিরিয়ার সাবেক কর্নেলের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ১৩, ২০২২ ১২:১৪ অপরাহ্ণ
জার্মান আদালতে সিরিয়ার সাবেক কর্নেলের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়ার সাবেক কর্নেল আনোয়ার রাসলানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জার্মানির একটি আদালত। এক দশক আগে সিরিয়ার রাজধানী দামেস্কের একটি জেলে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় তাকে এ শাস্তি দেওয়া হয়। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জার্মানির কোবলেনজ রাজ্যের আদালত এ যুগান্তকারী রায়টি দেন। জানা গেছে, বহু বছর ধরে সিরিয়ায় যুদ্ধ চলছে। এ সময় দেশটিতে রাষ্ট্রপতি বাশার আল-আসাদ সরকারের হাতে নির্যাতিত হয়েছেন অসংখ্য সিরিয় নাগরিক।

আদালত এক বিবৃতিতে জানায়, বন্দিদের হত্যা, নির্যাতন, স্বাধীনতার ক্রমবর্ধমান বঞ্চনা, ধর্ষণ ও যৌন নিপীড়নের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।

রাসলান সিরিয়ার রাজধানীর আল-খতিব কারাগারে ২০১১ সালের এপ্রিল থেকে ২০১২ সালের সেপ্টেম্বরে চার হাজার জনের বেশি বন্দির ওপর নির্যাতনের তত্ত্বাবধান করেছেন বলে যুক্তি দেন আদালতের প্রসিকিউটররা। ওই সবসময় নির্যাতনে ৫৮জন বন্দি নিহত হন।

আদালতে সাক্ষ্য দেওয়া জার্মান তদন্তকারী এক কর্মকর্তা বলেন, রাসলান ১৮ বছর সিরিয়ার সিক্রেট সার্ভিসে কাজ করেছেন। যেখানে তিনি দেশীয় গোয়েন্দা ‘তদন্ত’ পরিষেবার প্রধান হয়ে উঠেছিলেন।

২০১২ সালে তিনি সিরিয়া ত্যাগ করে জার্মানি আসেন। এরপর ২০১৪ সালে সাবেক সিরিয়ান এই কর্নেল জার্মানিতে আশ্রয় চান। তবে সিরিয়ায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০১৯ সালে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে রাসলানের আইনজীবীরা গত সপ্তাহে কোবলেনজ আদালত তার জামিন চান। তিনি কখনো ব্যক্তিগতভাবে কাউকে নির্যাতন করেননি বলে দাবি তাদের। জার্মানির সার্বজনীন এখতিয়ার আইনের অধীনে দেশটির আদালত বিশ্বের যে কোনো স্থানে সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার করতে পারেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ব্যবসায়ী থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার

ব্যবসায়ী থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার

কবে থামবে যুদ্ধ?

ভবানীপুরেও মমতার বিরুদ্ধে প্রার্থী হতে চান শুভেন্দু!

ভবানীপুরেও মমতার বিরুদ্ধে প্রার্থী হতে চান শুভেন্দু!

জুভেন্টাস ছেড়ে কোথায় যাচ্ছেন রোনাল্ডো?

জুভেন্টাস ছেড়ে কোথায় যাচ্ছেন রোনাল্ডো?

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে পিছিয়ে পড়েছেন ঋষি সুনাক

বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল ইউরোপ, ক্ষুব্ধ ইসরায়েল – দ্বিধায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে ৩ মন্ত্রীকে ‘দায়িত্ব’

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে ৩ মন্ত্রীকে ‘দায়িত্ব’

ভারতের অন্তত পাঁচ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি

আবাসিক হোটেলের ৬ তলা থেকে লাফ মডেলের

আবাসিক হোটেলের ৬ তলা থেকে লাফ মডেলের