রবিবার , ২৭ মার্চ ২০২২ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বুক পর্যন্ত মাটিতে পুঁতে ভাতিজাকে নির্যাতন

প্রতিবেদক
Probashbd News
মার্চ ২৭, ২০২২ ১০:১৩ পূর্বাহ্ণ

জমি নিয়ে বিরোধের জেরে দুই হাত পেছনে বেঁধে এবং বুক পর্যন্ত মাটিতে পুঁতে ভাতিজাকে নির্যাতনের অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে।
এমন ঘটনা ঘটেছে শেরপুরের নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ইউনিয়নে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নূর ইসলামকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে চাচাসহ তিনজনকে।

জানা যায়, জমি নিয়ে বিরোধে ভাতিজা নূর ইসলামের দুই হাত পেছনে রশি দিয়ে বেঁধে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে নির্যাতন চালায় চাচা আলিমুদ্দিন ও তার পরিবার। এসময় নূর ইসলামের পরিবারের লোকজন চিৎকার করলেও স্থানীয়ভাবে প্রভাবশালী আলিমদ্দিনের ভয়ে কেউ এগিয়ে আসেনি।

পরে খবর পেয়ে গ্রাম পুলিশের সহায়তায় নূর ইসলামকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।

ভুক্তভোগী নূর ইসলাম বলেন, নামায শেষ করার পরপরই কয়েকজন আমাকে পেছন থেকে ধরে পাশের একটি মাটির চুলায় বড় গর্ত করে সেখানে পুতে রাখে। এরপর নানা রকম নির্যাতন করা হয়।’

এদিকে বর্বরোচিত এ ঘটনায় অভিযুক্ত আলিমদ্দিন, তার স্ত্রী মনিরা বেগম ও ছেলে মুক্তার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

নালিতাবাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির উদ্দিন আহমেদ বাদল জানান, ঘটনার খবর পেয়ে সেখানে আমাদের কয়েকজন সদস্যকে পাঠানো হয়। এরপর তারা ঘটনার সত্যতা পায়। ভুক্তভোগীর স্ত্রী এজাহার দায়ের করলে আমরা মামলা নেই। ঘটনা তদন্তাধীন রয়েছে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে আলিমুদ্দিনের সঙ্গে ভাতিজা নুর ইসলামের বিবাদ চলে আসছিলো। এ নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
বিএনপির অস্তিত্ব শুধু ফেসবুক আর অনলাইনে : ওবায়দুল কাদের

বিএনপির অস্তিত্ব শুধু ফেসবুক আর অনলাইনে : ওবায়দুল কাদের

শ্বাসরুদ্ধকর ফাইনালে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

লন্ডনের স্টেশনে ‘বাংলায়’ লেখা সাইনবোর্ড মুছে ফেলার পক্ষে ইলন মাস্ক

নয়াপল্টনের সহিংসতার সুষ্ঠু তদন্ত চায় মার্কিন দূতাবাস

মুশফিককে নিয়ে অস্ট্রেলিয়ার কঠোর অবস্থানে হতাশ ডমিঙ্গো

মুশফিককে নিয়ে অস্ট্রেলিয়ার কঠোর অবস্থানে হতাশ ডমিঙ্গো

অপারেশন টেবিলে রোগীকে রেখে পালিয়ে গেলেন ডাক্তার-নার্স

শীতার্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শীতকালীন প্যাকেজ বিতরণ

৩৩ মাস পর নিজ নির্বাচনি এলাকায় যাচ্ছেন ওবায়দুল কাদের

নারীকে বিবস্ত্র করে নির্যাতন: ওসিসহ তিন কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ

নারীকে বিবস্ত্র করে নির্যাতন: ওসিসহ তিন কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ

জার্সি খুলে ‍উদযাপন করায় রোনালদোকে হলুদ কার্ড, এরপর গোল বাতিল

জার্সি খুলে ‍উদযাপন করায় রোনালদোকে হলুদ কার্ড, এরপর গোল বাতিল