Tuesday , 20 July 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ঈদে সোনামসজিদ স্থলবন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রতিবেদক
Probashbd News
July 20, 2021 11:22 am
ঈদে সোনামসজিদ স্থলবন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ঈদুল আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আজ থেকে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে সকালে পানামা পোর্ট লিংক লিমিটেডে পূর্বে আসা পণ্য খালাস অব্যাহত রাখা হয়েছে।

সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল আওয়াল জানান, ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলন্দরে আজ মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এবং শনিবার থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

এদিকে সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিং লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, বন্দরে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আজ মালামাল খালাস করছে শ্রমিকরা। তবে ঈদের পর পুরোদমে কার্যক্রম শুরু হবে।

সর্বশেষ - সাহিত্য